নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ১৯ শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। দলে জায়গা পাননি পেসার মহম্মদ শামি। ২০২৩ বিশ্বকাপের পর সেইভাবে নিজের ছন্দ খুঁজে পায়নি বাংলার পেসার। আইপিএলেও নিজেকে মেলে ধরতে পারেননি। কার্যত , দল থেকে বাদ পড়েছেন মহম্মদ শামি। এরপরেই শুভমন রোহিত বিতর্কে মুখ খুললেন মহম্মদ শামি।
শামি বলেছেন , "অনেক গুজব ছড়িয়েছে। মিম তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে কেন আমাকে নেওয়া হয়নি তা নিয়ে অনেক কথাই রটছে। আমি এটাই বলব, নির্বাচিত হওয়া তো আমার হাতে নেই। তার জন্য নির্বাচক কমিটি রয়েছে, কোচ, অধিনায়ক রয়েছে। ওরা যদি মনে করে আমাকে দলে দরকার তা হলে নেবে। যদি মনে করে বেশি সময় লাগবে, তা হলে সেটাও ওদের হাতে। আমি তৈরি। নিয়মিত অনুশীলনও করছি। আমার ফিটনেসও ভাল জায়গায় রয়েছে। আরও ভাল করার চেষ্টা করব। ভাল খেলার জন্য নিজেকে অনুপ্রাণিত করতে হয়।"
শামি শুভমন রোহিত বিতর্ক নিয়ে বলেছেন , "বড্ড বেশি মিম হতে দেখছি। আমার মনে হয় না এটা নিয়ে কোনও প্রশ্ন থাকা উচিত। এটা বোর্ড, নির্বাচক এবং কোচেদের সিদ্ধান্ত। শুভমন তো ইংল্যান্ডে গিয়ে দেশকে নেতৃত্ব দিয়েছে। গুজরাত টাইটান্সেরও অধিনায়ক ও। তাই অভিজ্ঞতা যথেষ্ট আছে। কাউকে না কাউকে তো দায়িত্ব দিতেই হবে। বোর্ড সেটাই দিয়েছে শুভমনকে। আমাদের মেনে নেওয়া উচিত। শুভমনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। আজ কেউ অধিনায়ক আছে, কাল আর একজন অধিনায়ক হবে। এই চক্র তো চলতেই থাকবে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের