নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গণতন্ত্রের উৎসবে নজির গড়ল বাংলা। প্রথম দফার ভোটেই বিকেল ৫টা পর্যন্ত রেকর্ড ছুঁয়ে ফেলল ভোটদানের হার। যা দেশের অন্যান্য রাজ্যকেও পিছনে ফেলে নতুন ইতিহাস তৈরি করল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার পৌঁছেছে ৯০ শতাংশে। এই পরিসংখ্যান দেশের সাম্প্রতিক নির্বাচনী রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। এর আগে অসমে ৮৫.৩৮ শতাংশ ভোট পড়ে সর্বকালীন উচ্চতার নজির তৈরি হয়েছিল। পাশাপাশি পুদুচেরিতেও চলতি বিধানসভা নির্বাচনে ৮৯.৯৩ শতাংশ ভোটদানের রেকর্ড গড়া হয়েছিল।
কিন্তু সেই দুই নজিরকেই পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন, তীব্র গরম উপেক্ষা করেও মানুষের উৎসাহ সব মিলিয়ে এই বিপুল ভোটদানের হার সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জেলার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ ৯১.৩৬ শতাংশ , মালদহ ৮৯.৫৩ শতাংশ , পশ্চিম বর্ধমান ৮৬.৮৯ , ঝাড়গ্রাম ৯০.৫৩ শতাংশ , কালিম্পং ৮১.৯৮ শতাংশ।
সারাদিনে প্রায় ২ বার ফোন সিইওকে ফোন করেছেন জ্ঞানেশ কুমার
প্রথম দফা ভোটের দিন রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেন নরেন্দ্র মোদি
বিকেল ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ
বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা
সকাল থেকে বুথমুখী মানুষের ঢল ক্রমেই বাড়ছে
১১ টা পর্যন্ত ৪১ শতাংশ ভোটের হার
নির্বিঘ্নে ভোট সম্পন্ন করার বার্তা সিইও মনোজ কুমার আগারওয়ালের
ভোটের হারে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর
প্রথম দফা ভোটের দিনে রাজ্যে ঠাসা কর্মসূচি মোদির
১৫২ টি আসনে সেয়ানে সেয়ানে লড়াই শুরু
২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েন
২৫ এপ্রিল সভা করতে চলেছেন কংগ্রেসের শীর্ষ নেতা
যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি
কমিশনের বিরুদ্ধে ডিএ আটকে রাখার অভিযোগ মমতার
আগামীকাল ফের আইপ্যাক মামলার শুনানি রয়েছে
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন
বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা
প্রশাসনের ভূমিকা নিয়ে স্বভাবতই সরব হয়েছে ঘাসফুল শিবির
পুলিশের সামনেই চলে বেধড়ক মারধর
থানায় অভিযোগ দায়ের বিজেপির