6a2feb0823e50_WhatsApp Image 2026-06-15 at 05.03.59
জুন ১৫, ২০২৬ বিকাল ০৫:৩৯ IST

ওরা সবাই মেয়র হতে চায় , তৃণমূলকে খোঁচা দিয়ে পুরভোটের দিনক্ষণ জানালেন শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরসভার ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের ভাঙন, বোর্ডের পতন এবং প্রশাসক নিয়োগের পর প্রশ্ন উঠছিল কবে হবে পুরভোট। সোমবার কলকাতা পুরসভার মঞ্চ থেকে সেই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। আগামী ৬ মাসের মধ্যেই গঠিত হবে নতুন পুরবোর্ড।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের অন্দরে শুরু হওয়া ভাঙনের প্রভাব পড়ে কলকাতা পুরসভাতেও। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের পর নতুন নেতৃত্ব নির্বাচন ঘিরে জটিলতা তৈরি হয়। কাউন্সিলরদের মধ্যে মতভেদ এমন পর্যায়ে পৌঁছায় যে   নতুন মেয়র নির্বাচন কার্যত অনিশ্চিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই কারণ দেখিয়েই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

সোমবার ‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা পুরসভার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিষেবা বন্ধ রাখা সম্ভব নয়। তার কথায়, 'ওরা সবাই মেয়র হতে চায়। কিন্তু নাগরিক পরিষেবা এক মুহূর্তের জন্যও থামানো যায় না। তাই বাধ্য হয়েই প্রশাসক বসাতে হয়েছে।' শুধু প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাখ্যাই নয়, পুরভোটের রূপরেখাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানান, ওয়ার্ড পুনর্বিন্যাস-সহ প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যেই নতুন বোর্ড গঠন করা হবে। একইসঙ্গে রাজ্যের অন্যান্য পুরসভা ও পুরনিগমেও যেখানে প্রশাসক রয়েছে, সেখানে দ্রুত নির্বাচনের পক্ষেই মত প্রকাশ করেন তিনি। এদিন কলকাতা পুরসভার উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দের সম্ভাবনার কথাও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

ডিজে মন্তব্যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ , সাড়ে ৬ ঘণ্টা পর ভবানী ভবন ছাড়লেন অভিষেক
জুন ১৬, ২০২৬

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে যান অভিষেক

বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাক পেল না শোভন - কুণাল , আমন্ত্রণ বিদ্রোহীদের
জুন ১৬, ২০২৬

বিধানসভায় বদলাচ্ছে তৃণমূলের সমীকরণ

কুণালের ওপর ডিম হামলা পৌঁছাল শাহের দরবারে , চিঠিতে সরব সৌগত রায়
জুন ১৬, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সৌগত রায়

আমি চাই উনি রাজনীতিতে থাকুন , ভাঙনের আবহে মমতার পাশে থাকার বার্তা হুমায়ুন কবীরের
জুন ১৬, ২০২৬

মমতার উদ্দেশ্যে খোলা বার্তা হুমায়ুন কবীরের

নন্দীগ্রামের পর এবার ভবানীপুর , ফের নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা
জুন ১৬, ২০২৬

শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়

শান্তিনিকেতনের পর এবার কালীঘাট , অভিষেকের বাড়িতে উপস্থিত পুরসভার ইঞ্জিনিয়াররা
জুন ১৬, ২০২৬

সেইসময় অভিষেক উপস্থিত ছিলেন না বাড়িতে

কুণাল ঘোষের ওপর ডিম হামলা , ২৪ ঘণ্টার আগেই গ্রেফতার মূল অভিযুক্ত সহ ২
জুন ১৬, ২০২৬

গ্রেফতারির পরেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ

রেহাই নেই অভিষেকের , ডিজে মন্তব্যে ভবানী ভবনে হাজিরা যুবরাজের
জুন ১৬, ২০২৬

পরপর তিনদিন তিনটি মামলায় জেরার মুখে অভিষেক

নিয়োগ দুর্নীতিতে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ , ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স ছাড়লেন অভিষেক
জুন ১৫, ২০২৬

সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি অভিষেক

ঋতব্রতের সঙ্গে বৈঠকে ফিরহাদ , বিদ্রোহী শিবিরে বিধায়ক সংখ্যা বেড়ে ৬৫
জুন ১৫, ২০২৬

ফিরহাদের অবস্থান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা

প্রবীণ বিধায়কদেরও অভিষেককে হাততালি দিয়ে অভিবাদন জানাতে হত , NCPIতে যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ সুদীপের
জুন ১৫, ২০২৬

কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জল্পনার মাঝেই মুখ খুললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের
জুন ১৫, ২০২৬

অস্থায়ী কর্মীদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে

অভিষেকের পর এবার কুণাল , মমতার বাড়ির সামনেই ডিম হামলার শিকার তৃণমূল বিধায়ক
জুন ১৫, ২০২৬

ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিয়ে তুলেছেন কুণাল ঘোষ

সুজিত বসুর অন্তর্বর্তী জামিনে মিলল না স্বস্তি, ইডিকে সময় দিল হাইকোর্ট
জুন ১৫, ২০২৬

আগামী ১লা জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে

সন্দেশখালি কাণ্ডে গতি আনল ইডি , শাহজাহানের বিরুদ্ধে চার্জ গঠন
জুন ১৫, ২০২৬

আগামী ৭ জুলাই থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...