নিজস্ব প্রতিনিধি, মুম্বই - এবার পথ কুকুরদের প্রসঙ্গে মুখ খুললেন বিখ্যাত বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, দিল্লির রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুরদের। নির্দিষ্ট আশ্রয়স্থলে রেখে আসতে হবে ওদের। এরপরই ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। এবার মুখ খুললেন মনোজ বাজপেয়ি।
নির্দিষ্ট আশ্রয়স্থলে রেখে এলে তাদের স্বাধীনতা থাকবে কি? আদৌ কি তাদের দেখভাল করা হবে? এমন প্রশ্ন নিয়ে সরব হয়েছেন বাজপেয়ি। সুপ্রিম কোর্টের রায়কে অমানবিক বলেও আখ্যা দিয়েছেন তিনি। তাদের বক্তব্য, একটু সহানুভূতি দাবি করে ওরা। ওদের সঙ্গে এমন পরিণতি ঠিক নয়।
গত কয়েক মাসে কুকুরের কামড়ে র্যাবিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েক জনের। তার পরেই এসেছে শীর্ষ আদালতের এই রায় দিয়েছে। এরপর পশুপ্রেমীরা প্রশ্ন তোলেন, কুকুরদের টিকাকরণ ও নির্বীজকরণের দায়িত্ব কাদের ছিল? উল্টো দিকে আবার একদলের দাবি, তাঁরা পথকুকুরদের কামড়ের ভয় পাচ্ছেন। এই প্রসঙ্গে মনোজ বলেছেন, “আতঙ্ক থাকতেই পারেন। তবে সেই আতঙ্ক থেকে যেন ওদের ভাগ্য নির্ধারণ করা না হয়।"
মনোজ আরও বলেছেন, "এই কুকুরগুলো তো আর ইচ্ছে করে রাস্তায় থাকতে শুরু করেনি। করেছি কি? বরং এই অবোলাগুলো একটু সহানুভূতি দাবি করে। সামান্য নিরাপদ বোধ করা তো ওদের অধিকারের মধ্যেই পড়ে। সহমর্মিতার সঙ্গে ওদের জন্য ভাবা উচিত। এমন পরিণতি হওয়া উচিত নয়।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের