নিজস্ব প্রতিনিধি , গুজরাত - পরপর দুটি আইসিসি টুর্নামেন্টে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। আগামী ১১ই জানুয়ারি থেকে সেই ভারতের বিরুদ্ধেই শুরু ওয়ান ডে সিরিজ। এই সিরিজের আগে এবার রোহিত শর্মা , বিরাট কোহলির প্রশংশা করলেন উইল ইয়ং। এর আগে একই কাজ করেছিলেন নিউজিল্যান্ডের ওয়ান ডে দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। রোহিত ও বিরাটকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ইয়ং বলেছেন , "কোহলি ও রোহিত দু’জনেই অসাধারণ ক্রিকেটার। এত বছর ধরে বিশ্ব ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছে। আমি ওদের খেলার দিকে সব সময় তাকিয়ে থাকি। দলের বাকিরাও নিয়মিত ওদের অনুসরণ করে। ওদের মতো ক্রিকেটারদের দেখেই আমরা বড় হয়েছি। শুধু তাই নয় অনেককিছুই শিখেছি।"
পুরোনো কথা ভুলে গেছেন কিউই ওপেনার। সামনের সিরিজ নিয়ে ভাবছেন। তিনি বলেছেন , "চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভাবে খেলেছিলাম তার থেকে সম্পূর্ণ আলাদা পরিস্থিতিতে খেলতে নামছি। ওখানে আলাদা দল খেলেছিল। আমাদের কাছে সে সব অতীত। মনেই রাখছি না। আমরা তিন ম্যাচের সিরিজ় নিয়ে উত্তেজিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় এই সিরিজ হারলে হয়তো কেউ কিছু বলবে না। তবে দেশের হয়ে খেলতে নামলে সব সময় দুটো বিষয় মাথায় রাখা উচিত। আবেগ ও অনুপ্রেরণা।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের