নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অভিনয় জগতের শুরুর দিকে অক্ষয় কুমারের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। পর্দায় তাদের রসায়ন ভীষণই পছন্দ করতেন অনুরাগীরা। এক সময় তাদের প্রেমের গুঞ্জনেও উত্তাল হয়ে ওঠে বলিপাড়া। যদিও বরাবর নিজের বন্ধুত্বের কথাই প্রকাশ্যে এনেছেন। অক্ষয় চরিত্র খোঁজেনা, চরিত্র নাকি তাঁকে খোঁজে। এমন কথাও শোনা যায় বলিউডে। অনেকের মতে ক্যাটরিনার প্রতি সেইভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারেননি অক্ষয় কুমার। তবে সহ অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিশেষ পরামর্শ দিলেন অভিনেতা।
গতকাল অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছেন ক্যাটরিনা। খবর ছড়াতেই শুভেচ্ছাবার্তায় ভরে গেছেন অভিনেত্রী। এবার এই নিয়ে মুখ খুললেন অক্ষয়। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, "ক্যাটরিনা ও ভিকি, তোমাদের দু’জনের জন্যই আমি খুব খুশি। আমি জানি, তোমরা দু’জনেই সেরা মা-বাবা হয়ে উঠবে।তবে একটা অনুরোধ শুধু সন্তানকে সমান ভাবে ইংরেজি ও পঞ্জাবি ভাষাটা শিখিও। তোমাদের অনেক ভালবাসা ও আশীর্বাদ। জয় মহাদেব।"
উল্লেখ্য , মঙ্গলবার স্ফিতোদরের ছবি প্রকাশ্যে এনে সংসারে নতুন সদস্যের ইঙ্গিত দিয়েছেন ক্যাটরিনা। ছবির সঙ্গে লিখেছেন, "আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।" এরপরই উচ্ছ্বসিত অনুরাগীরা। নেটপাড়ায় রীতিমত আড্ডা জুড়ে দিয়েছেন তারা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের