নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক - ভারতীয় ক্রিকেট দলের দুই কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলে। অনন্য সম্মানে ভূষিত হলেন তাঁরা। ভারতের দুই কিংবদন্তির নামে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্ট্যান্ড উদ্বোধন করা হল। বেঙ্কটেশ প্রসাদ পরিচালিত কর্ণাটক ক্রিকেট সংস্থা এই অভাবনীয় উদ্যোগ নিয়েছিল। আবেগপ্রবণ হয়ে পড়েন দুই প্রাক্তন ক্রিকেটার।
চিন্নাস্বামী স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দ্রাবিড় ও কুম্বলেকে অনন্য সম্মানে ভূষিত করা হল। ভারতের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী কুম্বলে। তিনি জানান, “কার নাম কোথায় বসানো হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল কথা হল, সবাই সম্মান পাচ্ছে। এখানে অনেক কিংবদন্তির নামে স্ট্যান্ড রয়েছে। তাঁদের সঙ্গে যে খেলতে পেরেছি, সেটা ভেবেই গর্বিত।“
দ্রাবিড় বলেন, “এই স্টেডিয়াম আমার কাছে দ্বিতীয় বাড়ি। নিজেদের বাড়িতে যত না সময় কাটিয়েছি, তার থেকে বেশি সময় এখানে কাটিয়েছি। এখানে অনেক ভালো সময় কাটিয়েছি, খারাপ সময়ও এসেছে। কিন্তু আমি আজ যা হয়েছি, তা এখান থেকেই হয়েছি। এই সম্মানের জন্য আমি ভেঙ্কটেশ প্রসাদ ও সংস্থার কাছে কৃতজ্ঞ। একসময় বাবার হাত ধরে এখানে আসতাম। আজ বাবা জীবিত থাকলে খুব খুশি হতেন।”
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের