নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সাধারণ মানুষের মনে ছিল বিস্তর সংশয়। কিন্তু ক্ষমতায় আসার পর একে একে সেই প্রতিশ্রুতিগুলিই পূরণের পথে এগোচ্ছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে। এবার যুবশক্তি ও বার্ধক্য ভাতা প্রকল্প নিয়েও বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নতুন সরকারের প্রতিশ্রুত সামাজিক প্রকল্পগুলি নিয়ে। বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি এবং বার্ধক্য ভাতা প্রকল্প আদৌ চালু হবে কি না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল। তবে সরকার গঠনের পর থেকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটতে শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার আওতায় বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছতে শুরু করেছে।
শনিবার মালদহে আয়োজিত এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রায় ৫০ লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তার দাবি, সরকার প্রতিশ্রুতি রক্ষার পথে দৃঢ়তার সঙ্গে এগোচ্ছে। এরপরই যুবশক্তি ও বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক স্তরে কাজ দ্রুত এগোচ্ছে এবং খুব শীঘ্রই বেকার যুবকদের জন্য যুবশক্তি বা বেকার ভাতা প্রকল্প চালু করা হবে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্পের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের