নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অমিতাভ বচ্চন বলিউডে গর্বের নাম। অভিনয় থেকে শুরু ব্যক্তিত্ব , সঞ্চালনা সবেতেই পারদর্শী। আসলে এই সময়ে এসে এই পারদর্শী কথাটা বললে তাকে ছোটোই করা হবে। অমিতাভ বচ্চন মানেই অভিজ্ঞতায় ভরা এমন একজন যার থেকে সবকিছু শেখা যায়। তার প্রতি মুগ্ধ গোটা ভারত। আজ তার ৮৩ তম জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসছেন বিগ বি। তেমনই জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন , "শুভ জন্মদিন কিংবদন্তি অমিতাভ জি। সুস্থ থাকুন। সুখসমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। ১৯৮৪ সালে প্রথমবার সংসদের সদস্য হই দু’জনে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা আপ্লুত। আমাদের উৎসব পরিবারের সদস্য তাঁরা।"
বলিউডে এখন বহুল প্রতিষ্ঠিত হলেও শুরুর দিকে ভীষণই কষ্ট করতে হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে। কলকাতায় পা দেওয়ার পর চাকরি খুঁজেছিলেন। রাশভারী আওয়াজের মালিক হওয়ার চেষ্টা করেছিলেন রেডিওতেও। তবে কাজ জোটেনি। প্রথম ছবি ‘সাত হিন্দুস্থানি’। কেরিয়ারের শুরুর দিকে একাধিক ছবি ফ্লপ করেন। তবে পরিচিত পেতে শুরু করেন দিওয়ার ও জঞ্জির থেকে। এরপর আর পিছনে ফিরে দেখেননি। একের পর এক ব্লকবাস্টার উপহার দেন সকলকে।
আশির দশকে হঠাৎই অন্ধকার নেমে আসে অমিতাভের জীবনে। নয়ের দশকে একের পর এক ছবি ফ্লপ করে। সিনেমার ব্যবসায় নেমেও ক্ষতির মুখ দেখতে হয়। তবে লড়াই করে ফিরে আসেন। নিজেই তৈরি করেন নিজের এক নতুন ছবি। ‘ব্ল্যাক’, ‘পা’, ‘কভি খুশি কভি গম’, ‘মহব্বতে’র মতো নানা স্বাদের ছবি করেন। এরপরই সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া আসার পরেও নিজেকে মানিয়ে নিয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনাও করেন। এখন সবটাই তার নখদর্পণে।
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
এই মন্তব্যের মাধ্যমে তিনি অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউতের বক্তব্যেরও পরোক্ষে জবাব দেন
শ্রেয়া কালরা জানান মাত্র ১৩ বছর বয়সে তার এক কোজিন তাকে যৌন হেনস্থা করত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত পোস্টার হাতে দেখা যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
আগামী ৩০ অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিজন
মুক্তি পেল সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’এর ট্রেলার
আকাঙ্ক্ষার দাবি, তার তৃতীয় গোপন তথ্য সামনে এলে তিনি এবং তার পরিবার বড় সমস্যার মুখে পড়তে পারেন
ছেলের গায়ের রং ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত
অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ভারতীয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর বিজয়ী হলেন ওডিশার প্রতিভাবান গায়িকা জ্যোতির্ময়ী নায়ক
‘ছবিওয়ালা’ মুক্তির পর রাহুলের শেষবারের মতো দেওয়া প্রতিক্রিয়া সামনে এসেছে, যা আবেগঘন করে তুলেছে তার অনুরাগীদের
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা
নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন
সোনাক্ষী সিনহা প্রথম থেকেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নিজের মত প্রকাশ করেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের