নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচকদের প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন মহম্মদ শামি। ইডেনে প্রথম দুটি রঞ্জির ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। মঙ্গলবার গুজরাতের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বাংলার পেসার। দলকেও জিতিয়েছেন। অর্থাৎ , অজিত আগরকরদের কড়া বার্তা দিয়েই দিলেন যে এখনো অধ্যায় অনেকটা বাকি। ইডেনে ম্যাচ শেষে শামির মন্তব্য তার কাজ সে করে দেখিয়েছে।
ম্যাচ শেষে বাংলার পেসার বলেছেন , "আমার কাজ উইকেট নেওয়া। এতদিন ধরে এই কাজটাই করছি। আমি ভাগ্যে বিশ্বাসী। দেখা যাক ভাগ্য আমাকে কত দূর নিয়ে যায়। বাকিটা নির্বাচকদের ব্যাপার। অনেক বার বলেছি বাংলার শক্তি জোরে বোলিং। এই দলে একাধিক সেরা পেসার রয়েছে। আমরা ইডেনে দ্রুতগতির উইকেট চাই। যাতে জোরে বোলারেরা সাহায্য পায়। এখনও তেমন পিচ পাইনি আমরা। আশা করছি, আগামী ম্যাচে পাব।"
শামি আরও বলেছেন , "ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ঘরোয়া ম্যাচ খেলতে বলেছেন। এর মধ্যে ভুল কিছু দেখি না। বিশেষ করে চোট সারিয়ে ফেরা ক্রিকেটারদের ঘরোয়া ম্যাচ খেলেই জাতীয় দলে ফিরতে হবে। নির্বাচকেরাও জাতীয় দলের জন্য ফিট ক্রিকেটারই চান। দেশের হয়ে খেলতে হলে ফিটতো থাকতেই হবে। কঠিন পরিশ্রমের ফল পাচ্ছি। খুব ভাল লাগছে। কারণ এখনও সবটা শেষ হয়ে যায়নি।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের