নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই মনোনীত ব্যক্তিকে পাল্টানোর দাবিতে ফেটে পড়ল গেরুয়া শিবিরের অনুগামীরা। এই ঘটনাকে কেন্দ্র করে কুলপি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের মতে, ভোটের লড়াইয়ের আগে এই ক্ষোভ প্রশমিত না হলে সংশ্লিষ্ট আসনটি ধরে রাখা পদ্ম শিবিরের পক্ষে দুরূহ হয়ে উঠতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে কুলপি কেন্দ্রে নতুন মুখ অবনী নস্করকে মনোনীত করা হয়েছে। যিনি জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্করের নিকটাত্মীয়। এরপর থেকেই দলের একাংশের মধ্যে গভীর ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। অভিযোগ, অবনী নস্কর এলাকায় সম্পূর্ণ অপরিচিত। তাঁকে কোনোদিন দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। যার ফলে জেলা সভাপতির বিরুদ্ধেও স্বজনপোষণের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা।

এর জেরে সোমবার চৌরাস্তা মোড়ে বিজেপি সমর্থকরা তীব্র প্রতিবাদ জানান। এর আগে বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপির কলকাতা দফতরে জানানো হয়েছিল। কিন্তু সেখান থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদির সিলমোহর দেওয়া প্রার্থী বদল করা সম্ভব নয়। তবে বিক্ষোভকারীদের স্পষ্ট কথা- অবনী নস্কর ছাড়া স্থানীয় অন্য যেকোনো যোগ্য মানুষকে টিকিট দেওয়া হোক।
জেলার বিজেপি কনভেনর স্বপন কুমার হালদার জানান, 'প্রার্থী এলাকায় অচেনা হওয়ায় সাধারণ কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তিনি চোরের মতো একবার পুজো দিতে এসেছিলেন, এখনও প্রচার শুরু করেননি। সব কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দাবি না মানলে আমরা আগামী দিনে ভোটে সহযোগিতা করব না'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের