নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান। অবশেষে মিলল DGCA-র অনুমতি। নাটকীয় পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দুপুরে বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারযোগে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার সংক্রান্ত জটিলতায় খানিক বদল এল কর্মসূচিতে।
মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে বেহালা ফ্লাইং ক্লাব থেকে বীরভূমের উদ্দেশ্যে উড়ে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তার নিজের নির্ধারিত হেলিকপ্টার উড়ার অনুমতি পায়নি। ফলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টারেই রামপুরহাটের পথে রওনা দিতে হয় তাকে। পরিকল্পনা অনুযায়ী, বেলা ১২টায় কলকাতা থেকে উড়ে যাওয়ার কথা ছিল তার। ১২টা ৫৩ মিনিটে তারাপীঠ সংলগ্ন চিনার মাঠে অবতরণের পর পুজো দিয়ে দুপুর দেড়টায় রামপুরহাটের বিনোদপুর মাঠে সভায় যোগ দেওয়ার কথা ছিল।
কিন্তু দুপুর গড়াতেও হেলিকপ্টারের অনুমতি না মেলায় তৈরি হয় অনিশ্চয়তা। নির্ধারিত সময়েই সভাস্থলে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ-সহ একাধিক নেতা। বেলা ১টায় সভা শুরু হয়ে যায়। কিন্তু অভিষেকের পৌঁছনো নিয়ে শুরু হয় জল্পনা। শেষ পর্যন্ত এক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান হয়।
DGCA-র তরফে উড়ানের অনুমতি মিলতেই রামপুরহাটের পথে রওনা দেন অভিষেক। তবে সময়ের কারণে কর্মসূচিতে কিছু বদল করা হয়েছে। তারাপীঠে পুজো নয় প্রথমেই তিনি যোগ দেবেন রণসংকল্প সভায়। সভা শেষ করে হাসপাতালে গিয়ে দেখা করবেন সোনালি খাতুনের সঙ্গে। বিকেলের দিকে তারাপীঠে পুজো দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের