695f5d46b4b9e_mamata ipac
জানুয়ারী ০৮, ২০২৬ দুপুর ০১:০১ IST

ন্যাস্টি হোম মিনিস্টার আমার দলের গোপন নথি-প্রার্থী তালিকা চুরি করছে , সরাসরি অমিত শাহকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা -  ইডি অভিযানের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং সংস্থার অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানার মূল উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের গোপন নথি ও প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়া এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সাতসকালে কয়লাকাণ্ডের একটি পুরনো মামলার সূত্র ধরে লাউডন স্ট্রিটে আই-প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেক সেক্টর ফাইভে সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। ঠিক সেই তল্লাশি চলাকালীনই নাটকীয়ভাবে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে আসেন।

লক্ষ্যণীয়ভাবে, ঢোকার সময় তিনি খালি হাতে থাকলেও বেরোনোর সময় তার হাতে দেখা যায় বেশ কিছু ফাইল, একটি হার্ড ডিস্ক ও একটি ল্যাপটপ। এরপরই সাংবাদিকদের সামনে কার্যত বিস্ফোরক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূল কংগ্রেসের যাবতীয় গোপন তথ্য ও প্রার্থী তালিকা চুরি করতেই এই ইডি অভিযান করানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর সরাসরি অভিযোগ, এই অভিযানের নেপথ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দফতরে অভিযান চালানো হয়েছে। দলের সব গোপন নথি আর প্রার্থী তালিকা চুরি করতেই ইডি হানা দিয়েছে। ন্যাস্টি হোম মিনিস্টার।নটি হোম মিনিস্টার।' মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, প্রতীকের কাছ থেকে দলের কিছু ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ' এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি। রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশটাকে রক্ষা করতে পারে না।'  মমতার প্রশ্ন, 'আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই।'

আরও পড়ুন

তৃণমূলে বড় রদবদল , বিদ্রোহী শিবিরে নাম লেখাতেই পদ খোয়ালেন মালা রায়
জুন ১২, ২০২৬

নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ

অভিষেকের পর এবার সিআইডির স্ক্যানারে কুণাল , সই জালিয়াতি কাণ্ডে তলব বেলেঘাটার বিধায়ককে
জুন ১২, ২০২৬

রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে

উনি আমাকে বড় করেছেন , কল্যাণের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অভিষেক
জুন ১২, ২০২৬

কল্যাণকে ঘিরে নরম অবস্থান

যুব তৃণমূলের সভাপতির তালিকা প্রকাশ! সায়নীকে নিয়ে সৌম্য বক্সীর মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল
জুন ১২, ২০২৬

যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল

কোথাও পালিয়ে যাইনি আমি , সিআইডির দীর্ঘক্ষণ অপেক্ষা নিয়ে পাল্টা সাফাই অভিষেকের
জুন ১২, ২০২৬

প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক

ডিজে বাজাতে গিয়ে বিপাকে অভিষেক , কালীঘাটে পৌঁছাল সিআইডি
জুন ১২, ২০২৬

অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা

ফুটপাথ দখল করলেই বুলডোজার , যোগী স্টাইলে হুঁশিয়ারি শুভেন্দুর
জুন ১২, ২০২৬

জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ত্রাণভাণ্ডার , উদ্ধার বিপুল পরিমাণ সরকারি সামগ্রী
জুন ১২, ২০২৬

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ

ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য , মমতার বিরুদ্ধে FIR দায়ের
জুন ১২, ২০২৬

হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

বাংলায় টাটাকে ফিরিয়েই ছাড়ব , শিল্পায়নে বড় বার্তা শুভেন্দুর
জুন ১২, ২০২৬

তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু

মিলবে না ঢালাও পুজোর অনুদান , বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
জুন ১২, ২০২৬

বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলব, তৃতীয়বার জেরার মুখে রথীন ঘোষ
জুন ১২, ২০২৬

আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে

তৃণমূলে ভাঙনের ছবি স্পষ্ট , ‘বিদ্রোহী’ ১৯ সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে
জুন ১২, ২০২৬

চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে

ভবানীভবনে ম্যারাথন জেরা , সিআইডি প্রশ্নবাণে মেজাজ হারান অভিষেক
জুন ১২, ২০২৬

সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর
জুন ১১, ২০২৬

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...