নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য পুলিশের শীর্ষপদ ঘিরে অনিশ্চয়তা। আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। তার অবসরের আগে নতুন ডিজি নিয়োগকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। শেষমেশ ৮ জন আইপিএস আধিকারিকের নামের তালিকা ইউপিএসসির কাছে পাঠাল নবান্ন।
গত ২ বছর ধরে রাজ্য পুলিশে ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বে রয়েছেন রাজীব কুমার। নির্ধারিত সময় অনুযায়ী, চলতি মাসের ৩১ জানুয়ারি তার অবসর নেওয়ার কথা। কিন্তু পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে সিদ্ধান্তহীনতা তৈরি হয়। রাজ্য সরকারের তরফে তালিকা পাঠাতে দেরি হওয়ায় ইউপিএসসি সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেয়। শেষ পর্যন্ত নবান্নের তরফে আটজন আইপিএস আধিকারিকের নামের তালিকা পাঠানো হয় ইউপিএসসির কাছে।
তবে সেই তালিকায় খোদ অবসরপ্রাপ্ত হতে চলা রাজীব কুমারের নাম থাকায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। কারণ, এখনও পর্যন্ত তিনি কোনও এক্সটেনশন পাননি এবং তার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনও মেলেনি। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, ডিজি বা সমমর্যাদার কোনও আধিকারিকের মেয়াদ বাড়াতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমতি আবশ্যক। সেই অনুমোদন না থাকায় প্রশ্ন উঠছে, অবসরপ্রাপ্ত হতে চলা একজন আধিকারিকের নাম তালিকায় থাকা কতটা বৈধ?
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফেরাল রাজ্য সরকার
প্রয়োজনে দফতরের গাড়ি চালকদেরও এই ডিউটির আওতায় রাখা হবে
১০০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি
রাজীব বন্ধ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে
কালীঘাট তৃণমূলের ধর্নায় মদন মিত্রের উপস্থিতি ঘিরে শুরু হয় বিতর্ক
একের পর এক ভাঙন অব্যাহত কালীঘাট শিবিরে
কোয়েলের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন কালীঘাট তৃণমূলের
গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে
শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের