নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নতুন সম্পর্ক শুরুর আগেই বিচ্ছেদের গুঞ্জন। সম্প্রতি স্মৃতি মন্ধানা আর পলাশ মুচ্ছলের বিবাহ বিচ্ছেদের খবর নিয়ে নেটদুনিয়ায় বেশ শোরগোল সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রের সাঙ্গলিতে মন্ধানার ফার্ম হাউসে ২৩শে নভেম্বর ফিল্মমেকার–কম্পোজার পালাশ মুচ্ছল আর ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধানার বিয়ের কথা ছিল। তবে স্মৃতি মন্ধানার বাবর অসুস্থতার জন্য বিয়ে স্থগিত করা হয়।

বিয়ের আগেই হৃদরোগের সমস্যা দেখা দিলে স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানাকে তড়িঘড়ি সাঙ্গলির সার্ভহিত হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরবর্তীতে পালাশ মুচ্ছলকেও শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে অসুস্থতাই কি শুধুমাত্র এই বিবাহ স্থগিতের একমাত্র কারণ? ঠিক কী কারণে বিবাহ স্থগিত হল তা নিয়ে আলোচনার মধ্যেই একটি চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়। ম্যারি ডি’কোস্টা নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই স্ক্রিনশট শেয়ার করেছেন। যা থেকে অনুমান করা হচ্ছে পলাশ মুচ্ছলের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

ইতিমধ্যেই স্মৃতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সমস্ত বিয়ে সংক্রান্ত, এনগেজমেন্ট সহ প্রোপোজাল ভিডিও সবই মুছে দিয়েছেন।

ম্যারি ডি’কোস্টা তার চ্যাটগুলোর মাধ্যমে জানিয়েছেন, "২০২৫ সালের মে মাসে পলাশ মেরিকে সুইমিংয়ে যেতে বলছেন। মেরি যখন তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, তিনি স্মৃতিকে ভালোবাসেন কিনা জানতে চান। পলাশ উত্তরের বদলে এড়িয়ে যান আর দেখা করার কথা বলে।

পালাশের বোন গায়িকা পলক মুচ্ছল ইনস্টাগ্রামে জানিয়েছেন, "এখন সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়িয়েছে তার কোনো নিশ্চিত তথ্য বা প্রমাণ নেই। স্মৃতির বাবার অসুস্থতার কারণে তাদের বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সময়ে দয়া করে ব্যক্তিগত গোপনীয়তার সম্মান করুন।”
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের