নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক এক মাস পর ফের কর্মীদের লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলাফলকে ‘গণতন্ত্রের লুট’ বলে উল্লেখ করে তিনি জানালেন, প্রতিকূলতার মধ্যেও নতুন করে পথচলা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজা রামমোহন রায় লাইব্রেরিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনকে পুনর্গঠনের ইঙ্গিত দেন তিনি।
৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এক মাস কেটে গিয়েছে। সেই মাসপূর্তির দিনেই কলকাতার ঐতিহ্যবাহী রাজা রামমোহন লাইব্রেরিতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দোলা সেন, মদন মিত্র, কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য সহ দলের একাধিক নেতা-কর্মী। সেখানে মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন দোলা সেন।
সাংস্কৃতিক আবহের মধ্যেই দলের কর্মীদের উদ্দেশ্যে সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর বার্তা দেন মমতা। তিনি স্পষ্ট জানান, রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তাদের লড়াই থেমে থাকবে না, বরং নতুন উদ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। লাইব্রেরি থেকে বেরিয়ে ধর্মতলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর যান কালীঘাট মন্দিরে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের