নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বেআইনিভাবে জলাশয়ে মাটি ভরাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটির মামুদপুর গ্রামে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , সাম্প্রতিক সময়ে দোগাছিয়া এলাকায় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই একটি জলাভূমি ভরাটের কাজ শুরু করে শাসক দলের কর্মীরা। স্থানীয়রা নথিপত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হন সংশ্লিষ্টরা। আপত্তি জানানো সত্ত্বেও কাজ বন্ধ না হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

এলাকাবাসীর দাবি, আগেও বহুবার এইভাবে মাটি ভরাট হয়েছে। পরিকল্পিত জলনিকাশি ব্যবস্থা নেই। ফলে অল্প বৃষ্টিতেই চারিদিকে জল জমে যায়। বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে। এই ঘটনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তোলে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাঁরা।
এ প্রসঙ্গে মামুদপুর যুব তৃণমূল সভাপতি সুরঞ্জন মালাকার জানান, 'কল্যাণী হাইরোড নির্মাণের ফলে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা নিচু হয়ে পড়েছে। তাই নিয়ম মেনেই ওইসব নিচু জমিতে মাটি ফেলা হচ্ছে ভূমি উন্নয়নের জন্য। এতে জলাশয় নষ্ট করার কোনও প্রশ্নই ওঠে না'।
অন্যদিকে বিজেপি নেতা রূপক মিত্র জানান, 'পুরো নৈহাটি জুড়ে দীর্ঘদিন ধরেই জলাশয় ভরাট করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসন চুপ করে রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের আর হারাবার কিছু নেই, এবার পাওয়ার আছে। তাই বলছি সামনে নির্বাচন আসছে। বিজেপি এলে মানুষের গণতন্ত্র এখানে আবার স্থাপিত হবে'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা