নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - হুমায়ুন কবীরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির সরাসরি হুমায়ুন কবীরের ছেলের দিকে। রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে হুমায়ুন কবীরের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন হুমায়ুন কবীর নিজেই।
হুমায়ুন কবীরের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খানের অভিযোগ, তিনি কয়েকদিনের ছুটির আবেদন জানাতে গিয়েছিলেন হুমায়ুন কবীরের কাছে। সেই সময় হুমায়ুনের ছেলে গোলাম নবি আজাদ ওরফে সহেল তাকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনার পর রবিবার সকালেই শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জুম্মা খান।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং হুমায়ুন কবীরের বাড়িতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। এই ঘটনায় হুমায়ুন কবীরের ছেলেকে আটক করে পুলিশ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার দাবি, নিরাপত্তারক্ষীই তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
হুমায়ুন কবীরের বক্তব্য, ' আমার অফিস ঘরে বিনা অনুমতিতে ঢুকে আমাকে মারধর করতে গিয়েছিল নিরাপত্তারক্ষী। ছেলে ওকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। পুলিশ তদন্ত করলে করুক। আমি বৃহস্পতিবার ফিরে এর জবাব চাইব। বিনা নোটিশে কেন পুলিশ আমার বাড়ি গেল, সেই জবাব চাই।'
তিনি আরও দাবি করেন, ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে এবং প্রয়োজনে তা দেখানো হবে। হুমায়ুন কবীরের অভিযোগ, এর আগেও নিরাপত্তারক্ষী অসহযোগিতা করেছেন। তিনি বহরমপুরের আইসিকে ওই নিরাপত্তারক্ষীকে বদলানোর অনুরোধ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার। পাশপাশি, সম্পূর্ণ ঘটনায় মুর্শিদাবাদের এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন।
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের