নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রায় ৯ বছর পর রাজ্যে শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। শুধু রাজ্য নয়, পরীক্ষার সুযোগ নিতে বিপুল সংখ্যক প্রার্থী এসেছেন ভিনরাজ্য থেকেও। উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহারের বহু পরীক্ষার্থী রবিবার সকাল থেকেই ভিড় জমিয়েছেন বাংলার পরীক্ষাকেন্দ্রে।
সূত্রের খবর, রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলে পরীক্ষাকেন্দ্রের বাইরে ছিল পরীক্ষার্থীদের লম্বা লাইন। এদের মধ্যে শুধু বাংলার প্রার্থীরা নন, ছিলেন ভিনরাজ্যের বহু পরীক্ষার্থীও। বিজেপি শাসিত রাজ্যের একাধিক পরীক্ষার্থীদের দেখা গেছে বাংলার পরীক্ষাকেন্দ্রে। কেউ এসেছেন প্রয়াগরাজ থেকে, কেউ বা বারাণসী কিংবা গোরখপুর থেকে। একইভাবে ঝাড়খণ্ড ও বিহার থেকেও এসেছেন অনেকে।
ভিন্নরাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের কথায়, 'আমাদের রাজ্যে পাঁচ-ছ’ বছর ধরে কোনও শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে না। ভ্যাকেন্সিও নেই। তাই বাংলায় পরীক্ষা দেওয়ার ভালো সুযোগ পেয়েছি, ভেবেই আমরা এসেছি।' বেশিরভাগ ভিন্নরাজ্যের পরীক্ষার্থীরাই এসেছে হিন্দি বিষয়ের ওপর পরীক্ষা দিতে। বাংলায় এবার শিক্ষক নিয়োগের পরীক্ষা স্বচ্ছ হবে বলে আশাবাদী তারা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের