নিজস্ব প্রতিনিধি, কলকাতা – না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের রাজনৈতিক মহলে। শোকজ্ঞাপন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, খড়্গপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।
নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মুকুল রায়ের প্রয়াণে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটল। অভিজ্ঞ এই বর্ষীয়ান নেতা রাজ্যের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় গঠনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে সংগঠনের বিস্তার ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।“
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “মুকুল রায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। তিনি যখন বিজেপিতে এসেছিলেন, তাঁকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আমাদের সঙ্গে ছিলেন। পরে তিনি BJP ছেড়ে তৃণমূলে ফিরে যান। গত ২-৩ বছর ধরে তিনি অসুস্থই ছিলেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে পারেননি। তাঁর আত্মার শান্তি কামনা করি।“
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের