68be9fce776f9_WhatsApp Image 2025-09-08 at 2.22.17 PM (1)
সেপ্টেম্বর ০৮, ২০২৫ দুপুর ০৪:১১ IST

মুম্বইয়ের সমুদ্রসৈকত পরিষ্কারে কোমরবেঁধে নেমেছেন অক্ষয় , নেটপাড়ায় তুমুল কটাক্ষের শিকার জলি

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রত্যেক বছরই গণেশ চতুর্থীর পর সেই একই চিত্র। হাজার হাজার ঠাকুর বিসর্জনের পর মুম্বইয়ের জুহু সমুদ্রসৈকতে পা ফেলা কঠিন হয়ে ওঠে। ময়লা , আবর্জনা , প্লাস্টিক একেবারে নোংরার স্তুপে পরিণত হয় সমুদ্রের পার। এই নোংরা সমুদ্রসৈকত পরিষ্কার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফডণবীশের সঙ্গে হাত মিলিয়ে করতে এবার কোমরবেঁধে নেমেছেন অভিনেতা অক্ষয় কুমার। এরপরই নেটপাড়ায় তুমুল কটাক্ষের শিকার হন বলি অভিনেতা।

সাফাই অভিযান নিয়ে অক্ষয় বলেছেন, "আমাদের এই পৃথিবীর খেয়াল রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রীও স্বচ্ছতা সাফাইয়ের দিকে জোর দেন। পরিচ্ছন্নতা বজায় রাখা শুধুই সরকারের নয় বরং সাধারণ মানুষেরও দায়িত্বের মধ্যে পড়ে।"

সম্প্রতি জলি এলএলবি নিয়ে সবুজ সংকেত দিয়েছে আদালত।অবশেষে মুক্তি পেতে চলেছে এই ছবি। তাই বেশকিছুদিন ঝুলে থাকায় ছবি নিয়ে চিন্তায় অক্ষয়। হয়ত এই সাফাই অভিযান তারই প্রচার কৌশল। এমনই মনে করছেন বহু নেটিজেন। আবার অনেকে লোক দেখানো বলেও কটাক্ষ করেছেন। অক্ষয়ের এই উদ্যোগের ভিডিও সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। এরপরই এক নেটিজেন বলেছেন, "নতুন ছবির প্রচারের জন্য এসব নাটক চলছে।" আবার একজন লিখেছেন, "সবই লোক দেখানো।" অনেকে আবার অক্ষয়ের পাশে দাঁড়িয়ে এই উদ্যোগের সমর্থন জানিয়েছেন। এমনকি অভিনেতার প্রশংসাও করেছেন তার অনুরাগীরা।

আরও পড়ুন

সমস্ত সীমা ছাড়িয়েছে ট্রাম্প - নেতানিয়াহু , মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ জাভেদ আখতারের
মার্চ ০২, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল জাভেদের পোস্ট 

দেশে ফেরার বিমান বাতিল , যুদ্ধ আবহে প্যারিসে আটকে সন্দীপ্তা
মার্চ ০২, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় এই খবর জানালেন অভিনেত্রী

সারাজীবন যেন এমনই মধুর থাকে , বিবাহ বার্ষিকীতে স্বামী কাঞ্চনকে বার্তা শ্রীময়ীর
মার্চ ০২, ২০২৬

বিশেষ দিনে ভালবাসার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি

ভরা মঞ্চে গিটার বাজানোর নামে অশ্লীল ভঙ্গি , চরম বিতর্কে আমেরিকান র‍্যাপার
মার্চ ০২, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও

মাঝ আকাশে মহারাজ দর্শন , সৌরভের ব্যবহারে আপ্লুত মিমি চক্রবর্তী
মার্চ ০২, ২০২৬

একসঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন মিমি সৌরভ

দুবাইয়ে শুভশ্রীর হোটেলের পাশে বোমা বিস্ফোরণ , উদ্বিগ্ন অভিনেত্রীর বাবা
মার্চ ০২, ২০২৬

ছেলের আবদারে ছুটি কাটাতে গিয়ে বিপাকে অভিনেত্রী

একেবারে মাস্ট ওয়াচ , রঞ্জন ঘোষের অদম্য ছবির প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ
মার্চ ০১, ২০২৬

সম্পূর্ণ ভিন্ন স্বাদের মানুষদের জন্য তৈরি এই ছবি
 

বিতর্কিত কঙ্গনার অনামিকায় আংটি , গোপনে বাগদানের জল্পনা তুঙ্গে অভিনেত্রীর
মার্চ ০১, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া কঙ্গনার

মায়ের ভূমিকায় অপরাজিতা , সৌরভের বায়োপিকে কাস্টিংয়ে বড় চমক
মার্চ ০১, ২০২৬

আগামী ১৬ ই মার্চ থেকে শুরু হবে শুটিং

যুদ্ধবিধ্বস্ত দুবাইয়ে ইউভানকে নিয়ে আটকে শুভশ্রী , চিন্তিত রাজ চক্রবর্তী
মার্চ ০১, ২০২৬

ছেলের আবদারে দুবাই ভ্রমণে গেছেন অভিনেত্রী

অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে সোনাল চৌহান , প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি অভিনেত্রীর
মার্চ ০১, ২০২৬

নিরাপদে দেশে ফেরা নিয়ে সংশয়ে অভিনেত্রী
 

নিজেকে শান্ত রাখার থেকে ভাল কিছু নেই , সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ইঙ্গিতপূর্ণ পোস্ট দীপিকার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ফের কাজ হাতছাড়া হয়েছে অভিনেত্রীর

তিহাড় জেলের অভিশাপ কাটিয়ে বিরাট ঘোষণা রাজপালের , ভাইরাল ভিডিও
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

অভিনেতার ঝুলিতে এখন একগুচ্ছ কাজের প্রস্তাব
 

বিয়ের পরই নতুন মাইলস্টোন , সোশ্যাল মিডিয়ায় বিরাটের রেকর্ড ভাঙলেন রশ্মিকা
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিয়ের ছবি পোস্টের পরেই বাজিমাত রশ্মিকার

আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা , দেশের মাটিতে মুক্তি পাচ্ছে মণিপুরী ছবি বুং
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ছবির টিমের তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে