নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে নতুন করে বিতর্কের ঝড় রাজ্যে। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিকর ভিডিও ভাইরাল হতেই তৎপর হয়ে উঠল নির্বাচন কমিশন। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে কমিশন স্পষ্ট বার্তা দিল, নির্বাচনী পরিবেশ নষ্টের কোনও প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।
কমিশন সূত্রে খবর, ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পরই পুলিশকে অবিলম্বে তদন্তে নামার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজুর সম্ভাবনাও তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এদিকে, ভবানীপুরকে কেন্দ্র করে নির্বাচনী উত্তাপ তুঙ্গে।
একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে এই কেন্দ্র এখন ‘হাইভোল্টেজ’। গত শনিবার চক্রবেড়িয়ায় প্রচার ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর সভার কাছেই বিজেপির মাইকিং চলায় ক্ষুব্ধ হয়ে বক্তব্য না রেখেই সভাস্থল ছাড়েন তিনি। সেই ঘটনার পরই এই বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের