নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রয়াত হয়েছেন এক সপ্তাহও হয়নি। বিগত চার দশক ধরে বলিউড কাঁপিয়েছেন। উপহার দিয়েছেন একাধিক মনে রাখার মত ছবি। টেলিভিশন জগতেও তার অবদান অনস্বীকার্য। কারণ , সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকটি এখনও মানুষের মনে বিশেষ জায়গাজুড়ে রয়েছে। সতীশ শাহের প্রয়াণে এখনও শোকস্তব্ধ বিনোদন জগৎ। এবার তাকে বিশেষ সম্মান জানানোর চেষ্টা করছেন সিনে কর্তারা। সতীশকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখল সিনে সংগঠন বা ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।
প্রধানমন্ত্রীকে পাঠানো সেই চিঠিতে লেখা হয়েছে, "শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে আমরা ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি প্রয়াত অভিনেতা শ্রী সতীশ শাহকে বিনোদন জগতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হোক। তিনি এমন একজন অভিনেতা ছিলেন যিনি বছরের পর বছর অগনিত দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন। শুধুই অভিনয় নয় , একজন মানুষ হিসেবেও তিনি ছিলেন অসামান্য। সবসময় ইন্ডাস্ট্রির ভালোর জন্য ভাবতেন। এমনকী সিনে সংগঠনের বিভিন্ন কর্মসূচীতে তাঁকে আমরা পাশে পেয়েছি। তাঁর প্রয়াণে আমরা গর্ভীরভাবে শোকস্তব্ধ।"
উল্লেখ্য , 'টারজান দি ওয়ান্ডার কার' , 'হাম অপকে হ্যায় কৌন' , 'ম্যায়নে পেয়ার কিয়া' , 'হাম সাথ সাথ হ্যায়'-এর মত ছবিতে অভিনয় করেছেন সতীশ শাহ। প্রত্যেকটি ছবি ভীষণই মনে রাখার মত। ১৯৮৩ সালে কুন্দন শাহের স্যাটায়ার জঁরের ছবি ‘জানে ভি দো ইয়ারো’ সিনেমায় অভিনয় করে প্রথম নজরে আসেন সতীশ। এছাড়া ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘ওম শান্তি ওম’-এর মতো একাধিক সুপারহিট ছবিতেও অভিনয় করেন সতীশ।
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের