নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR তালিকা ঘিরে মতুয়া সমাজের নাম বাদ যাওয়ার আশঙ্কায় যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন ভোটমুখী বাংলায় ড্যামেজ কন্ট্রোলে' নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভামঞ্চ থেকে সরাসরি মতুয়া সম্প্রদায়কে অভয়বাণী দিয়ে তিনি জানালেন—নাগরিকত্ব ও নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বার্তাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
SIR তালিকায় বহু মতুয়ার নাম বাদ পড়তে পারে এই আশঙ্কাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। মতুয়াগড়ে এই ইস্যু বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ঠিক এই পরিস্থিতিতেই মালদহে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট ভাষায় মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন।
সভামঞ্চ থেকে মোদি বলেন, 'যাদের টাকার অভাব নেই, তারাও বেআইনিভাবে ঢুকে পড়ছে। বের করে দিতে হবে। তৃণমূল এদের সাহায্য করছে। এরা কি আপনাদের ক্ষতি করছে না? বিজেপি এলে তাড়াবে, বড় অ্যাকশন নেবে।' তার বক্তব্যে অনুপ্রবেশ ইস্যু ও রাজ্য সরকারের ভূমিকা একসঙ্গে উঠে আসে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ' মোদির গ্যারান্টি মতুয়াদের নাম যদি বাদও যায়, যারা পড়শি দেশ থেকে ধর্মীয় নির্যাতিতা হয়ে এসেছেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। ভারতে তাদের থাকার অধিকার আছে। সিএএ-এর মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দেওয়া হয়েছে এবং বিজেপি সরকার গড়লে মতুয়া ও নমঃশূদ্র শরণার্থীদের উন্নয়ন আরও গতি পাবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের