নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল বহুচর্চিত I-PAC মামলার শুনানি। নির্ধারিত দিন থাকা সত্ত্বেও মঙ্গলবার হলনা এই মামলার শুনানি। ফলে ফের একবার অনিশ্চয়তায় পড়ল রাজনৈতিক ও আইনি মহলে আলোচিত এই মামলা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় মঙ্গলবার হল না আইপ্যাক মামলার শুনানি। আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানির নতুন দিন নির্ধারণ করেছে সর্বোচ্চ আদালত। গত মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য সাত দিনের সময় চেয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা। সেই কারণেই মঙ্গলবার ১০ ফেব্রুয়ারিকে শুনানির দিন হিসেবে ধার্য করেছিল আদালত। কিন্তু নির্ধারিত দিনে ফের শুনানি পিছিয়ে যায়।
মামলার সূত্রপাত গত ৮ জানুয়ারি। ওই দিন ইডি কলকাতায় I-PAC-এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায়। ইডির দাবি ছিল, কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই অভিযান। তবে তল্লাশি চলাকালীন ঘটনায় আসে নাটকীয় মোড়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে উপস্থিত হন আইপ্যাক অফিস সহ প্রতীক জৈনের বাড়িতে। অভিযোগ, সেখান থেকে তিনি একাধিক নথি ও ফাইল সঙ্গে করে নিয়ে যান।
এরপরই ইডি সুপ্রিম কোর্টে যায় এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির মতো গুরুতর অভিযোগ তোলে। যদিও মুখ্যমন্ত্রী আদালতে জমা দেওয়া হলফনামায় স্পষ্ট জানান, ইডি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি ওই নথি ও ডিভাইস সঙ্গে এনেছিলেন। শুনানির ঠিক আগের দিনই এই হলফনামা জমা পড়ায়, তার জবাব দিতে সময় চায় ইডি।
অভিষেকের আপ্ত সহায়কের খোঁজে তল্লাশি পুলিশের
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...