নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনা যখন চরমে, ঠিক তখনই আরও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল দিল্লি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য কংগ্রেস যোগদান নিয়ে জোর চর্চা। অন্যদিকে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে ফের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজধানীর এই ধারাবাহিক বৈঠক ঘিরে নতুন করে সরগরম বঙ্গ রাজনীতি।
বৃহস্পতিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে চলেছেন মুর্শিদাবাদের দুই বিদ্রোহী তৃণমূল সাংসদ খলিলুর রহমান ও আবু তাহের খান। যদিও সাংসদদের দাবি, জেলার উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিষয় নিয়েই এই বৈঠক হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এর নেপথ্যে রয়েছে আরও গভীর রাজনৈতিক তাৎপর্য। সম্প্রতি তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে এনডিএ-তে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর।
সেই তালিকায় রয়েছেন খলিলুর রহমান ও আবু তাহেরও। বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পরেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা যায়। অন্যদিকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে। এই আবহেই বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর নতুন বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের