নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়ার পর রাজনৈতিক তরজা আরও তীব্র। জাতির উদ্দেশে ভাষণে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পরেই পালটা আক্রমণে সরব হল শাসক শিবির তৃণমূল কংগ্রেস। মহিলা সংরক্ষণ ইস্যুকে ঘিরে শাসক-বিরোধীর সংঘাত নতুন মাত্রা পেল।
প্রধানমন্ত্রীর ভাষণের পর তৃণমূল কংগ্রেস সরাসরি প্রশ্ন তোলে বিজেপির অভ্যন্তরীণ অবস্থান নিয়েই। তাদের দাবি, লোকসভায় বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে মাত্র ৩১ জন মহিলা যা শতাংশের হিসেবে প্রায় ১৩। অন্যদিকে তৃণমূলের ২৯ জন সাংসদের মধ্যে ১১ জন মহিলা অর্থাৎ প্রায় ৩৮ শতাংশ। এই পরিসংখ্যান তুলে ধরে তৃণমূলের বক্তব্য, বাস্তবে নারী প্রতিনিধিত্বে তারা অনেকটাই এগিয়ে।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মোদিকে কটাক্ষ করে বলেন, 'আগে নিজে ধর্ম পালন করুন। পরে অন্যকে নিয়ে কথা বলবেন।' একইসঙ্গে তিনি অভিযোগ করেন, মহিলা সংরক্ষণের নামে প্রকৃত উদ্দেশ্য আড়াল করার চেষ্টা হচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ' এটা তো মহিলা সংরক্ষণ বিল ছিল না। উনি মহিলাদের বোকা ভাবছেন। সকলকেই জন্মাতে হয় মায়ের গর্ভে। মহিলাদের এত বোকা ভাবার কারণ নেই। প্রধানমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।'
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের