নিজস্ব প্রতিনিধি , মুম্বই - লাগাতার ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত মুম্বই। ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে মুম্বইতে জারি হয়েছে লাল সতর্কতা। ব্যস্ত জীবন ব্যাহত হয়েছে। বিভিন্ন এলাকায় জল জমে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে পুরনিগমের তরফে। এরই মধ্যে বিপাকে পড়েছেন বলিউডের ভাইজান সালমান খান।
সূত্রের খবর, ২৪শে আগস্ট ‘বিগ বস ১৯’-এর সম্প্রচারের প্রাক্কালে মায়ানগরীর একাধিক মিডিয়া হাউসের ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার কথা ছিল। তবে একটানা বৃষ্টির জেরে বাতিল করা হয়েছে কর্মসূচী। ‘জিও হটস্টার’-এর তরফে মঙ্গলবারই এক বিবৃতি জারি করে একথা ঘোষণা করা হয়েছে। তবে বিগ বস ছাড়া অন্য কোনো শুটিংয়ে প্রভাব পড়েনি।
জিও হটস্টারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, "ভারী বৃষ্টির জেরে শহর জলমগ্ন হওয়ায় ‘বিগ বস’-এর ঘরের দরজা বন্ধ রয়েছে। শো সম্পর্কিত যাবতীয় কর্মসূচী আপাতত বাতিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা দুঃখিত।"
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের