নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের ভয়াবহ বিস্ফোরণ মধ্যমগ্রামে। রঙের কারখানায় হঠাৎই আগুন ধরে যায়।যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , বৃহস্পতিবার দুপুরে মধ্যমগ্রাম বাদুর দীঘবেরিয়া দু'নম্বর গেট এলাকায় থাকা ওই রাসায়ানিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার কিচক্ষণের মধ্যেই নিমেষের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা এতটাই যে তা নিয়ন্ত্রণে আনতে নাজেহাল দমকল কর্মীরা। এরপর আরও কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়।
ঘটনার সময় একাধিক কর্মী কারখানায় কাজ করছিলেন। তবে আগুন লাগতে না লাগতেই সকলে বাইরে বেরিয়ে আসেন। কেউই আহত হননি। দমকল কর্মীদের দাবি, রাসায়ানিক কারখানা হওয়ায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে মুহূর্তে আগুন ভয়ঙ্কর আকার নেয়। তবে আগুন লাগার কারণ হিসেবে , প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে দিন কাটছে দিনহাটার লাউচাপড়া গ্রামের বাসিন্দাদের
কম সুদে ঋণ আর অনুদানে স্বনির্ভরতার নতুন সুযোগ
এখন থেকে প্রতিটি টোটো চালকের কাছে পুলিশ প্রশাসনের দেওয়া নির্দিষ্ট সূচনা পত্র থাকা বাধ্যতামূলক করা হচ্ছে
জুট মিলের জমি দখল করে নির্মাণের অভিযোগ, দীর্ঘ আইনি লড়ায়ের পর উচ্ছেদ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাকে মারধরের অভিযোগ
২৪ জন অভিযুক্তের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় তদন্তে রয়েছেন
বুকিং থাকা সত্ত্বেও মিলল না সিলিন্ডার
ঘটনায় শ্মশান চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়
অসম-বাংলা সীমান্তে কন্টেনার আটক, বিহারের চালক গ্রেফতার, বড় পাচার চক্রের খোঁজে তদন্ত
একই অটোতে এর আগে আরও এক মহিলার সঙ্গেও শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে
বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এ ৬১৮ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছেন
কৃষিজমির জালে আটকে পড়েছিল বিশালাকার পাইথন, খবর পেয়েই ভিড় স্থানীয়দের
দেহ দুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী
উধাও প্রায় ৫ লক্ষ টাকার গয়না
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের