নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে ফের আগুন আতঙ্ক। শুক্রবার দুপুরে বিমানবন্দরের এক নম্বর গেটে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতঙ্কে যাত্রীরা দ্রুত নেমে প্রাণে রক্ষা পান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। আসানসোল থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি সরকারি বাস, আর তখনই হঠাৎ তার ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাসের ভিতরে। আতঙ্কিত যাত্রীরা চিৎকার করে দ্রুত নেমে পড়েন বাস থেকে। বিমানবন্দরের হোটেল ক্রসিংয়ের সামনে, অর্থাৎ শহরের অন্যতম ব্যস্ত অঞ্চলে আগুন লাগার কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাসটি থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। CNG চালিত বাস হওয়ায় আগুন অতি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দর ট্রাফিক গার্ডের কর্মীরা। দ্রুততার সঙ্গে দমকলের ১ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত আশেপাশে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। দমকল আধিকারিকদের প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকলের আধিকারিকরা।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের