নিজস্ব প্রতিনিধি , লিব্রেভিলি - আফ্রিকা কাপ অফ নেশনসে ধারাবাহিকভাবে খারাপ খেলেছে গ্যাবন। যেই দলের অধিনায়ক ফুটবলবিশ্বে বহু পরিচিত স্ট্রাইকার পিয়েরে এমরিক ওবামেয়াং। একসময় ডর্টমুন্ডের হয়ে ধারাবাহিকভাবে গোল করেছেন তিনি। তবে এই টুর্নামেন্টে ভাল না খেলার জেরে গোটা ফুটবল দলকে বরখাস্ত করল গ্যাবন সরকার। এমনকি দলের কোচ থিয়েরি মৌউয়োমা , অধিনায়ক ওবামেয়াং , ডিফেন্ডার একুয়েলে মাঙ্গাকে ছাঁটাই করা হয়েছে।
গ্যাবনের সঙ্গে গ্রুপে ছিল ক্যামেরন , মোজাম্বিক , আইভরি কোস্ট। গ্রুপের প্রথম দুই ম্যাচে ক্যামেরন ও মোজাম্বিকের কাছে হেরে আগেই শেষ ষোলোর লড়াই থেকে বেরিয়ে গিয়েছিল গ্যাবন। শেষ ম্যাচে আইভরি কোস্টের বিরুদ্ধে খেলা ছিল তাদের। ৩-২ ব্যবধানে ম্যাচ হারতে হয় তাদের। সেই ম্যাচে অউবামেয়াং ও মাঙ্গা খেলেননি। ফরাসি ক্লাব মার্সেইয়ের হয়ে খেলার জন্য দেশের শিবির ছেড়েছিলেন তারা।
ফুটবলের শক্তিতে ক্যামেরন, আইভরি কোস্টের থেকে পিছিয়ে গ্যাবন। সেই দেশের সকলের আশা ছিল অন্তত একটি পয়েন্ট পাবে তারা। সেই পয়েন্ট পাওয়ার জন্য অবশ্যই দরকার ছিল ওবামেয়াং ও মাঙ্গার মত দক্ষ খেলোয়াড়দের। তবে সম্মানরক্ষার লড়াইয়ে তারা না থাকায় দু'জনকেই শাস্তি পেতে হয়েছে।
গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিম্পলিস ডিজায়ার মামবৌলা জানিয়েছেন , "আফ্রিকা কাপ অফ নেশনসে দেশের জঘন্য পারফরম্যান্সের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোচিং স্টাফ, অধিনায়ক অউবামেয়াং ও ডিফেন্ডার মাঙ্গাকে ছাঁটাই করা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য দেশের ফুটবল দলকে নিলম্বিত করা হচ্ছে।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের