নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিশ্বকাপের উন্মাদনায় মেতে ফুটবলপ্রেমীরা, আর সেই আবহেই রাজনৈতিক ময়দানে নতুন বিতর্ক। লিওনেল মেসির দুরন্ত হ্যাটট্রিক নিয়ে উচ্ছ্বাসের মধ্যেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিশানা করলেন বিজেপি বিধায়করা। ফুটবল মাঠের সাফল্যকে টেনে এনে শুরু হল রাজনৈতিক কটাক্ষের পালা।
যুবভারতীতে মেসি কাণ্ড ভোলেনি সাধারণ মানুষ। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন লক্ষাধিক ফুটবল ভক্ত। এরই মধ্যে মেসির কোমর জড়িয়ে অরূপ বিশ্বাসের ছবি ভাইরাল হতেই চরম ক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন মন্ত্রীকে। এই ঘটনায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করেন ইভেন্টের অর্গানাইজার শতুদ্র দত্ত। সেই FIR এর জেরেই পুলিশ একাধিকবার অরূপ বিশ্বাসকে হাজিরার জন্য তলব করলেও ৩ বার তা এড়িয়ে যান অরূপ বিশ্বাস।
অবশেষে বৃহস্পতিবার দক্ষিণ বিধাননগর থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় পুলিশ। এই নিয়ে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ ব্যঙ্গের সুরে বলেন, ' মেসি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ওর মাসতুতো ভাইকে। তুই এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি তিনটে গোল দিতে পারলাম, হ্যাটট্রিক করতে পারলাম।'
এরপরই তিনি আরও বলেন, 'বাংলার মানুষ, বিশেষ করে যারা রাত জেগে ফুটবল দেখেন, তারা চান অরূপ বিশ্বাস যেন বাড়ি না ফেরেন, তিনি যেন জেলে যান।' এদিন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও অরূপ বিশ্বাসকে তীব্র আক্রমণ করেন। তার মন্তব্য, 'মেসির মতো গুণী মানুষ ভালো কাজে হ্যাটট্রিক করেন। আর অরূপ বিশ্বাসের মতো পাপীরা অপরাধের হ্যাটট্রিক করে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের