নিজস্ব প্রতিনিধি, দিল্লি – অপারেশন সিঁদুরে একেবারে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। এই তথ্য প্রকাশ করেছিল ভারত সরকার। কিন্তু মার্কিন-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের রিপোর্টে ভারত-পাক যুদ্ধে ইসলামবাদের সাফল্যের উল্লেখ করা হয়েছে। এরপরই মোদি সরকারকে কটাক্ষ কংগ্রেসের।
মার্কিন-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ৮০০ পাতার রিপোর্টে ১০৮ ও ১০৯-এর পাতায় বলা হয়েছে, ৪ দিনের সংঘর্ষে ভারতের বিরুদ্ধে অত্যাধুনিক চীনা অস্ত্রে সাফল্য পেয়েছে ইসলামাবাদ। ভারতের রাফালে যুদ্ধবিমান ধ্বংসে পাকিস্তান ব্যবহার করেছে চীনা অস্ত্র। এর ফলে চীনা অস্ত্রের বাণিজ্যিক মূল্য বেড়ে গিয়েছে।
নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, “৬০ বার ভারত-পাক যুদ্ধে মধ্যস্থতার দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নির্বাক। এবার মার্কিন-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের যে রিপোর্ট সামনে এসেছে, ভারতের পক্ষে তা গ্রহণযোগ্য নয়। বরং কূটনৈতিক ব্যর্থতা। কিন্তু প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রক কি উচ্চবাচ্য করছে?”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। বেছে বেছে ২৬ জন ‘হিন্দু’ পর্যটককে হত্যা করে তারা। ৬ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে চরম প্রত্যাঘাত করে ভারত। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এরপর বেশ কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। অবশেষে ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের