নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মানুষের রায়কে মর্যাদা দিয়ে গ্রামোন্নয়নের কাজকে স্থায়িত্ব দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শনিবার সপ্তদশ বিধানসভার শেষ দিনে পঞ্চায়েতে অনাস্থা আনার সময়সীমা বাড়ানোর সংশোধনী বিল পাশ করা হয়েছে। রাজ্য সরকারের এই সংশোধনী বিল পঞ্চায়েত স্তরে প্রশাসনিক স্থায়িত্ব ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলেই অনুমান প্রশাসনিক মহলের।
নতুন সংশোধনী অনুযায়ী, এখন থেকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে কমপক্ষে তিন বছর পূর্ণ না হলে। এতদিন এই সময়সীমা ছিল আড়াই বছর। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিরা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় দায়িত্ব নেওয়ার পর বাস্তবিক অর্থেই উন্নয়নের কাজে নামতে সময় পান খুব কম।
তিনি ব্যাখ্যা করেন, গ্রামীণ অর্থনীতির বড় অংশ নির্ভর করে ধান উৎপাদনের উপর। ডিসেম্বর মাসে ফসল ওঠার পরেই প্রকল্প রূপায়ণের বাস্তব সুযোগ আসে। পাশাপাশি, অধিকাংশ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ আসে আর্থিক বছরের শুরুতে। ফলে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নের কাজ পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময় দেওয়া জরুরি।
পঞ্চায়েত মন্ত্রীর কথায়, 'মানুষ পাঁচ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করেন। সেই রায়কে সম্মান জানিয়ে উন্নয়নের কাজ সম্পন্ন করার জন্য জনপ্রতিনিধিদের হাতে পর্যাপ্ত সময় থাকা দরকার।' উল্লেখযোগ্য ভাবে, ২০১৫ সালে অনাস্থা আনার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে আড়াই বছর করা হয়েছিল। এবার তা আরও বাড়িয়ে তিন বছর করা হল।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা