নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তদশ বিধানসভা অধিবেশনের শেষ দিনেই ফের উত্তাল রাজ্য বিধানসভা। বিল নিয়ে আলোচনায় সময় বরাদ্দকে কেন্দ্র করে তুমুল নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। একদিকে বিজেপির ওয়াক আউট, অন্যদিকে অধ্যক্ষের আচরণে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শেষ দিনে কার্যত তুলকালাম পরিস্থিতির সাক্ষী থাকল বিধানসভা।
শনিবার অধিবেশন শুরু হতেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিতর্কিত মন্তব্য ঘিরে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বাজেট বক্তৃতায় সংখ্যালঘু ইস্যুতে অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। শনিবার বিধানসভায় বিজেপির উপস্থিতি ছিল সীমিত। হাতে গোনা কয়েকজন বিধায়ক আসন ছেড়ে উঠে প্রতিবাদ শুরু করেন। সেই সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে কড়া ভাষায় বলেন, 'এটা চিৎকার করার জায়গা নয়। না বুঝে চেঁচাবেন না।' এরপরই বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন।
এরই মধ্যে বিল নিয়ে আলোচনায় সময় বরাদ্দকে ঘিরে শাসকদল ও অধ্যক্ষের মধ্যে তৈরি হয় চরম অস্বস্তি। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে মাত্র চার মিনিট সময় দেওয়া হয় এবং সময় শেষ হতেই তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর মন্ত্রী অরূপ বিশ্বাস সময় বাড়ানোর অনুরোধ জানালে স্পিকার বলেন, 'You cannot pressure on me।'
অধ্যক্ষের যুক্তি অনুযায়ী, আগে থেকে নাম না থাকায় অতিরিক্ত সময় দেওয়া সম্ভব নয়। পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, 'আপনি অধ্যক্ষ, আপনি সিদ্ধান্ত নিতেই পারেন। অনেক বিরোধী বিধায়ক দেরিতে এসেও সময় পান।' এই ঘটনায় শাসকদলের একাধিক মন্ত্রী ও বিধায়ক অধ্যক্ষের আচরণে অসন্তোষ প্রকাশ করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে নিজেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন বলে জানান প্রবীণ মন্ত্রী।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের