নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিজেপির মনোনীত প্রতিনিধির বিরুদ্ধে জমা দেওয়া মনোনয়ন ফিরিয়ে নিলেন দলের একনিষ্ঠ কর্মী। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর এলাকায়। রাজনৈতিক মহলের মতে, ভোটের লড়াই শুরুর আগে এই অভ্যন্তরীণ কোন্দল মিটে যাওয়ায় স্বস্তিতে পদ্ম শিবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষিত হওয়ার পর থেকেই গেরুয়া বাহিনীর একাংশের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। আদি সদস্যদের দাবি ছিল, ঘরের ছেলেকে দাঁড় করাতে হবে। ক্ষোভের জেরে কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখান তারা। সেই প্রতিবাদের মুখ হিসেবেই লড়াইয়ের ময়দানে নেমেছিলেন বর্ষীয়ান নেতা চঞ্চল বিশ্বাস।

কিন্তু সোমবার চিত্রটা বদলে যায়। আরএসএস-এর সিনিয়র নেতৃত্ব ও কার্যকরতাদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত পিছু হঠলেন বিক্ষুব্ধ এই ব্যক্তিত্ব। মহকুমা শাসকের দফতরে উপস্থিত হয়ে পাশের সহকর্মীকে নিয়ে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। তার স্পষ্ট বার্তা, আন্দোলনের মাধ্যমে নিজের বক্তব্য পৌঁছে দিতে সার্থক হয়েছেন। এবার ব্যক্তিগত বিভেদ ভুলে সকলে মিলে দলকে জেতাতে ঝাঁপিয়ে পড়বেন।
এ বিষয়ে চঞ্চল বিশ্বাস জানান, 'সংগঠনের সঙ্গে আমি অল্প বয়স থেকে যুক্ত। এখানকার যে মানুষদের আমি শ্রদ্ধা করি, সেই সিনিয়ররা আমার বাড়িতে অনুরোধ নিয়ে এসেছিলেন। তাদের কথা রাখতেই সরে দাঁড়ালাম। আজীবন বিজেপি করেছি, তাই প্রার্থীকে পূর্ণ সমর্থন করব। তবে আমার প্রতিবাদ সার্থক হয়েছে। কারণ অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি'।
অন্যদিকে, প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় বলেন, 'বিজেপি একটি পরিবার। যেকোনো পরিবারে যেমন সমস্যা হয়, আবার তা মিটেও যায়। তেমনই দাদা এগিয়ে এসে আমাকে আশীর্বাদ করেছেন। পশ্চিমবঙ্গে পরিবর্তনের যে লড়াইয়ে আমরা নেমেছি, সেখানে সবাই একসঙ্গে লড়াই করব। এই বিধানসভায় পদ্মফুলকে জিতিয়ে শুভ সূচনায় অংশ নেব'।
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের