নিজস্ব প্রতিনিধি , ঢাকা - গভীর রাতে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল গৃহকর্তার বিরুদ্ধে। ওপার বাংলার এই পৈশাচিক ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন। কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে ঘটা এই হাড়হিম করা কাণ্ডে বর্তমানে গোটা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, অভিযুক্ত ফোরকান পেশায় একজন গাড়িচালক। তিনি পরিবার নিয়ে এলাকার বাসিন্দা মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। নিহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী শারমিন, শ্যালক রসুল, ৩ নাবালিকা কন্যা মিম, হাবিবা ও ফারিয়া। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেঝেতে রক্তাক্ত অবস্থায় সবার দেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, শুক্রবার সন্ধ্যা নাগাদ শ্যালক রসুলকে চাকরির টোপ দিয়ে ডেকে এনেছিলেন ফোরকান। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক থাকায় তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
নিহত শারমিনের ভাগ্নে সাকিব জানান, 'শ্যালক রসুলকে কাজ দেওয়ার কথা বলে শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ফোন করে ডেকেছিলেন ফোরকান। তার বাড়িতেই রাতে থাকার কথা ছিল রসুলের। আমার অভিযোগ, রাতের খাওয়া সেরে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে এই হত্যা করে ফোরকানই। ও অত্যন্ত ঠান্ডা মাথার খুনি, না হলে নিজের ছোট ছোট বাচ্চাদের এভাবে শেষ করতে পারত না। আমরা দোষীর কঠোর শাস্তি চাই'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের