নিজস্ব প্রতিনিধি , হুগলী - শ্রীরামপুরের নবগ্রাম ও রাজ্যধরপুর এলাকায় পঞ্চায়েত প্রকল্পের বালতি ও অন্যান্য সামগ্রী ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বালতি চুরির অভিযোগে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিরোধীরা অভিযুক্তদের ‘বালতি চোর’ বলে কটাক্ষ করতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , নবগ্রাম পঞ্চায়েত অফিসের সামনে একশোরও বেশি প্লাস্টিকের বালতি পড়ে থাকতে দেখা যায়। বালতিগুলির গায়ে পূর্বতন রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের স্টিকার লাগানো রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ এই সামগ্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন তৃণমূল নেতার বাড়িতে রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুক্রবার রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বালতিগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে, রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি তৃণমূল কার্যালয়ে বালতি, সাদা থান ও মশারি মজুত থাকার অভিযোগ ওঠে। যার জেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। এরপর বালতি চুরির অভিযোগে তৃণমূল নেতা মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়ে ওঠে।
তবে অভিযুক্ত দুই নেতার দাবি, সামগ্রীগুলি মানুষের মধ্যে বিতরণের জন্যই রাখা হয়েছিল। নির্বাচনের সময় বিতরণে বিধিনিষেধ থাকায় সেগুলি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছিল বলে জানান দুই তৃণমূল নেতা। ফলপ্রকাশের পর প্রশাসনের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছিল বলেও দাবি করেছেন তাঁরা। তবে বিরোধীরা এই ব্যাখ্যা মানতে নারাজ। সেই কারণে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে
১২০ ফুট গভীর ভূগর্ভস্থ জলাধারে পড়ে যায় ১৫ বছরের অভিষেক রাও
মুখপাত্র পদ ছাড়ার পরেও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শান্তনু সেন
বিশ্ব পরিবেশ দিবসে নতুন প্রকল্পের সূচনা করলেন বিধায়ক অজয় রায়
১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহুলচর্চিত ওষুধ-কাণ্ডে বড় অগ্রগতি
বর্তমানে NIA হেফাজতে রাখা হয়েছে শওকত মোল্লাকে
তোলাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় আদালতে পেশ করা হয় তৃণমূল নেতাকে
বিএসএফের তৎপরতায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে জোরদার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...