নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার পর কি এবার লোকসভাতেও বদলাতে চলেছে তৃণমূলের ক্ষমতার সমীকরণ? রাজ্যের রাজনীতিতে এমন জল্পনাই এখন তুঙ্গে। ‘আসল তৃণমূলের' উত্থানের পর এবার নজর সংসদের দিকে। রাজনৈতিক মহলে কানাঘুষো, একঝাঁক তৃণমূল সাংসদ নতুন নেতৃত্বের দাবিতে সরব হতে পারেন। তার মধ্যেই কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে নতুন করে জল্পনা তুঙ্গে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের অন্যতম পরিচিত মুখ কাকলি ঘোষ দস্তিদার। দীর্ঘ চার দশক ধরে তৃণমূল নেত্রীর রাজনৈতিক লড়াইয়ের সঙ্গী তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ায় দলের বিরুদ্ধে আইপ্যাকের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন সাংসদ। পরবর্তীতে দলের একাধিক সাংগঠনিক পদ ছেড়ে দেওয়ার ঘটনা রাজনৈতিক মহলে নানা ইঙ্গিত দিয়েছে।
এদিকে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই একাধিক তৃণমূল সাংসদের বৈঠক হতে পারে। সেই বৈঠকের পর লোকসভার স্পিকারের কাছে নতুন নেতৃত্বের দাবিতে চিঠি জমা পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কাকলির এক্স হ্যান্ডলের পোস্ট বিশেষ তাৎপর্য বহন করছে। সেখানে তিনি স্পষ্টই লিখেছেন, ' আপনার কি মনে হয়, একটি রাজনৈতিক পরিবারের চারবারের সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে চার দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, তিনি নিজের কথা ভাবেন? এটি নীতির বিরুদ্ধে রায় এবং শাসনের ব্যর্থতা।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের