নিজস্ব প্রতিনিধি , কলকাতা- ‘দেশু সাত’এর শ্যুটিং শেষ করে শুক্রবার কলকাতায় ফেরেন অভিনেতা দেব। শহরে পা রাখার পরই তিনি সোজা চলে যান বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন দেব। মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তার দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

মিঠুনের সঙ্গে সাক্ষাতের পর দেব বলেন, মিঠুন চক্রবর্তী যে রাজনৈতিক দলেই থাকুন না কেন, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনও পরিবর্তন হবে না। দেবের কথায়, 'মিঠুনদা আমার বাবার মতো। ছিল, আছে এবং থাকবে। আমি ওর ছেলের মতো।' মিঠুন যাতে দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারেন, সেই প্রার্থনাও করেন অভিনেতা। আগামী দিনেও মিঠুনের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানান তিনি।
হাসপাতালে মিঠুনের সঙ্গে দেখা করার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দেব। সেখানে তিনি মিঠুনকে নিজের কাছে বাবার মতো বলে উল্লেখ করেন। দেব মিঠুনের সম্পর্ক অবশ্য নতুন নয়। ‘প্রজাপতি’ ও ‘প্রজাপতি ২’-এ তাদের জুটি দর্শকদের নজর কেড়েছিল। ‘প্রজাপতি’ মুক্তির সময় মিঠুনের রাজনৈতিক পরিচয় ঘিরে বিতর্ক তৈরি হলেও দেব তার পাশে ছিলেন। সেই সময় নন্দনে ছবিটি জায়গা না পাওয়া নিয়েও রাজনৈতিক মহলে তীব্র আলোচনা হয়েছিল।

এদিকে, মিঠুনের ডান হাতে সম্প্রতি একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। প্রায় দু’বছর আগে পাওয়া চোটের কারণে তার হাতে একটি প্লেট বসানো হয়েছিল। সেই পুরনো প্লেটটি বের করতেই বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আপাতত আশঙ্কার কোনও কারণ নেই।
একটি দৃশ্য ঘিরেই তুমুল বিতর্ক, নেটপাড়ায় উঠছে নানা প্রশ্ন
মহসিনের দ্বিতীয় বিয়ের পরেই উর্মিলার ইঙ্গিতপূর্ণ পোস্ট, বাড়ল জল্পনা
টমের ক্রাশ নিয়ে মল্লিকার দাবিতে চমক, ভাইরাল ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় জল্পনা
নাসিরুদ্দিনের মন্তব্যের পালটা জবাবে পীযূষ মিশ্রের পাশে দাঁড়িয়ে তীব্র আক্রমণ কঙ্গনার
পুলিশের বন্দুকের মুখে হাঁটু গেড়ে বসতে হয় সহ সুনীল শেট্টিকে হাতকড়াও পরানো হয়েছিল
সমাজে কন্যাসন্তান নিয়ে থাকা মানসিকতার সমালোচনা করলেন কঙ্গনা রানাওয়াত
রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে
রিয়ার অভিযোগ, ডিনারে যাওয়ার সময় অর্ণবই নাকি জানিয়েছিলেন যে সেদিনের খাবারের বিল তার তরফ থেকে ‘ট্রিট
ছবির গল্প মুম্বইয়ের সেই সময়কে ঘিরে, যখন দাউদ ইব্রাহিমের নেতৃত্বে আন্ডারওয়ার্ল্ডে একের পর এক বড় পরিবর্তন হচ্ছিল
আমিরের ব্যক্তিগত জীবন সহ বিয়ে নিয়ে ফের শুরু হয়েছে কটাক্ষ
অভিনেত্রীদের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা
অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা
বলিউডে ফের একসঙ্গে নজর কাড়ছেন সানি দেওল এবং প্রীতি জিন্টা
এক সুন্দর সন্ধ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী ও অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী
সংসদে কঙ্গনা রানাওয়াতের সাজে নজর কেড়েছে তার দামি জিনিসপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের