6a79df4d71a19_EE9DCE0B-2CBB-4921-BAA1-828F5352A13A_16AAA247-2AFA-4DCD-A6C2-083A1DA0CD6B
আগস্ট ১০, ২০২৬ রাত ০৮:১৯ IST

শুভেচ্ছা পাঠিয়েও মিলল না উত্তর,প্রীতির উপর অভিমান অমিতাভের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই - বলিউডে ফের একসঙ্গে নজর কাড়ছেন সানি দেওল এবং প্রীতি জিন্টা। তাদের আগামী ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’ খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবির প্রচারে সানির সঙ্গে প্রীতি, আমির খানও ব্যস্ত রয়েছেন। প্রচারের অংশ হিসেবেই তিন তারকা হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’এর মঞ্চে। সেখানে সিনেমার কথা বলার পাশাপাশি বিগ বির সঙ্গে তাদের জমিয়ে আড্ডা মজাও হয়। আর সেই আড্ডাতেই প্রীতিকে নিয়ে মজার অভিযোগ করেন অমিতাভ।

শো এর নতুন প্রোমোতে দেখা যায়, প্রীতির উদ্দেশে অমিতাভ বলেন, তার একটি বড় অভিযোগ রয়েছে। বিগ বি জানান, প্রতি বছর ৩১ জানুয়ারি প্রীতির জন্মদিনে তিনি তাকে শুভেচ্ছা জানান। কিন্তু সেই শুভেচ্ছার কোনও উত্তর নাকি তিনি পান না। অমিতাভের এমন অভিযোগ শুনে অবশ্য পরিস্থিতি একেবারেই গম্ভীর হয়নি। বরং মজার ছলেই প্রীতি জানান, তিনি অমিতাভকে উত্তর দেন। তবে সেই উত্তর পৌঁছতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যায়। তাদের এই মজার কথোপকথনেই শো এর পরিবেশ আরও হাসিখুশি হয়ে ওঠে।

তবে শুধু মুখের কথাতেই থেমে থাকেননি অমিতাভ। নিজের পুরনো একটি পোস্টও প্রীতিকে দেখান তিনি। সেখানে প্রীতির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে বিগ বি লিখেছিলেন, ‘প্রীতি জিন্টা তুমি যেখানেই থাকো না কেন, যেহেতু তুমি আমার এসএমএস এর উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছ, শুভ জন্মদিন অনেক ভালোবাসা ও শুভকামনা।’ পুরনো সেই পোস্টের প্রসঙ্গ উঠতেই ফের হাসির রোল ওঠে মঞ্চে। অমিতাভ, প্রীতির দীর্ঘদিনের পরিচয়ের কারণেই তাদের এই খুনসুটি দর্শকদেরও বেশ পছন্দ হয়েছে। এর আগে ‘কভি আলভিদা না কেহনা’, ‘দ্য লাস্ট লিয়ার’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তারা।

অন্যদিকে, এই মজার মুহূর্তের পাশাপাশি এখন মূল আলোচনায় রয়েছে সানি দেওল, প্রীতি জিন্টা এবং আমির খানের ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’। দেশভাগের সময়কার পরিস্থিতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। গল্পে সানি দেওল এমন এক মুসলিম ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, যিনি পাকিস্তানে চলে যান। তার বাড়ির উপরের তলায় থাকেন এক হিন্দু মহিলা, যার চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি। দেশভাগের অস্থির পরিস্থিতির মধ্যেও সানির চরিত্রটি ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দিতে চায় না। এরপরই স্থানীয়দের সঙ্গে শুরু হয় সংঘাত, পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হয়ে ওঠে। পরিবারকে নিরাপদ রাখার পাশাপাশি ওই মহিলাকেও রক্ষা করার দায়িত্ব নেন তিনি। এই গল্প নিয়েই তৈরি ছবিটি আগামী ১৪ আগস্ট, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুন

কালীবেশে আনন্দীর তাণ্ডব নৃত্য, একটি দৃশ্যেই তোলপাড় নেটপাড়া!
আগস্ট ১২, ২০২৬

একটি দৃশ্য ঘিরেই তুমুল বিতর্ক, নেটপাড়ায় উঠছে নানা প্রশ্ন

দ্বিতীয় বিয়ের ছবি দিতেই মহসিনকে ঘিরে উর্মিলার রহস্যময় বার্তা!
আগস্ট ১২, ২০২৬

মহসিনের দ্বিতীয় বিয়ের পরেই উর্মিলার ইঙ্গিতপূর্ণ পোস্ট, বাড়ল জল্পনা

মল্লিকার প্রেমে টম ক্রুজ, ক্রাশ নিয়ে অভিনেত্রীর বিস্ফোরক দাবি!
আগস্ট ১২, ২০২৬

টমের ক্রাশ নিয়ে মল্লিকার দাবিতে চমক, ভাইরাল ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় জল্পনা

কঙ্গনার নিশানায় নাসিরুদ্দিন শাহ, যে দেশের খাই, তার হয়েই লড়াই করি!
আগস্ট ১২, ২০২৬

নাসিরুদ্দিনের মন্তব্যের পালটা জবাবে পীযূষ মিশ্রের পাশে দাঁড়িয়ে তীব্র আক্রমণ কঙ্গনার

আমেরিকায় পুলিশের হাতে সুনীলের হেনস্থা, বন্দুক তাক করে পরানো হল হাতকড়া!
আগস্ট ১২, ২০২৬

পুলিশের বন্দুকের মুখে হাঁটু গেড়ে বসতে হয় সহ সুনীল শেট্টিকে হাতকড়াও পরানো হয়েছিল

মেয়ে মানে সন্তান জন্ম দেওয়ার মেশিন নাকি ! পুরুষদের কাছে প্রশ্ন কঙ্গনার
আগস্ট ১২, ২০২৬

সমাজে কন্যাসন্তান নিয়ে থাকা মানসিকতার সমালোচনা করলেন কঙ্গনা রানাওয়াত 

মিথ্যার প্রয়োজন, ডিভোর্স জল্পনায় রণজয়ের রহস্যময় পোস্ট!
আগস্ট ১১, ২০২৬

রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে

পেট ভরে খেয়ে ১৭০০ টাকা বিলও দিতে পারে না , প্রেমিককে নিয়ে পোস্ট করতে গিয়ে ট্রোলের শিকার তরুণী
আগস্ট ১১, ২০২৬

রিয়ার অভিযোগ, ডিনারে যাওয়ার সময় অর্ণবই নাকি জানিয়েছিলেন যে সেদিনের খাবারের বিল তার তরফ থেকে ‘ট্রিট

দাউদের ডি কোম্পানি থেকে পুলিশের এনকাউন্টার স্কোয়াড, রাম গোপালের নতুন ছবিতে মুম্বইয়ের অন্ধকার দুনিয়া!
আগস্ট ১১, ২০২৬

ছবির গল্প মুম্বইয়ের সেই সময়কে ঘিরে, যখন দাউদ ইব্রাহিমের নেতৃত্বে আন্ডারওয়ার্ল্ডে একের পর এক বড় পরিবর্তন হচ্ছিল

বিয়ের প্রসঙ্গ উঠতেই অস্বস্তিতে আমির, কেবিসিতে ফের কটাক্ষের মুখে পড়লেন অভিনেতা!
আগস্ট ১১, ২০২৬

আমিরের ব্যক্তিগত জীবন সহ বিয়ে নিয়ে ফের শুরু হয়েছে কটাক্ষ

গালি দেয় তবুও চুপ করে সহ্য করি, সুনীতার পরকীয়ার অভিযোগে মুখ খুললেন গোবিন্দা!
আগস্ট ১১, ২০২৬

অভিনেত্রীদের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা

হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে গোবিন্দার প্রেম, স্ত্রী-সন্তানকে ছেড়ে নতুন সম্পর্কে নায়ক!
আগস্ট ১১, ২০২৬

অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা

সৌমির সাজে মুগ্ধ দেবজ্যোতি, ঘরেই মোমবাতির আলোয় রোম্যান্টিক ডিনার!
আগস্ট ১০, ২০২৬

এক সুন্দর সন্ধ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী ও অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী

সংসদে কঙ্গনার সাজে শুধুই বিলাসিতা, ২১ লাখের ঘড়ি থেকে ৬১০০ টাকার ছাতা নজরে ব্যাগও!
আগস্ট ১০, ২০২৬

সংসদে কঙ্গনা রানাওয়াতের সাজে নজর কেড়েছে তার দামি জিনিসপত্র 

এফআইআরের পরেই ১০ লাখ সাহায্য, অসমের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কী বললেন সময় রায়না
আগস্ট ০৯, ২০২৬

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজমাধ্যমে সময়ের এই সাহায্যের কথা জানিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের