নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। জানা যাচ্ছে, কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। এপ্রিল মাস থেকেই নাকি তাদের একসঙ্গে থাকা বন্ধ হয়ে যায়। যদিও দু’জনের কেউই এখনও প্রকাশ্যে বিচ্ছেদ বা ডিভোর্স নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এর মধ্যেই রণজয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা।

রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কের শুরু ‘গুড্ডি’ ধারাবাহিকের হাত ধরে। প্রথমে তারা নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন। পরে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর লাদাখে একটি মিউজিক ভিডিয়োর শ্যুটও একসঙ্গে করেছিলেন তারা। ভালোবাসার সম্পর্কের পর আইনি বিয়ে করেন দু’জনে। পরে ভ্যালেন্টাইন্স ডে-তে সাত পাকেও বাঁধা পড়েন। তবে বিয়ের পর তাদের সংসার বেশিদিন স্থায়ী হয়নি বলেই খবর।

ডিভোর্সের গুঞ্জন ছড়াতেই রণজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নানা অভিযোগ সামনে আসতে শুরু করে। তার নাম প্রথমে জড়ানো হয় ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে। পাশাপাশি আর্থিক বিষয় এবং পরিবারের ভূমিকা নিয়েও নানা দাবি করা হচ্ছে। এমনকী, শ্যামৌপ্তি বড় পর্দায় কাজের সুযোগ পাওয়ার পর রণজয়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল বলেও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এগুলির কোনওটিই শ্যামৌপ্তির তরফে সরাসরি নিশ্চিত করা হয়নি।

এর মধ্যেই একটি ভিডিয়ো শেয়ার করে রণজয় অনুরোধ করেছেন, তাকে ও শ্যামৌপ্তিকে নিয়ে চলা আলোচনা বন্ধ করা হোক। তিনি ব্যক্তিগত গোপনীয়তাও চেয়েছেন। এরপর নিজের কিছু ছবি দিয়ে তিনি লেখেন, সত্যকে কোনও আড়াল করতে হয় না, কিন্তু মিথ্যার নানা আবরণের প্রয়োজন হয়। তার এই ইঙ্গিতবাহী পোস্ট দেখেই অনেকে মনে করছেন, চলতি বিতর্কের জবাবই হয়তো দিতে চেয়েছেন অভিনেতা। কমেন্টে অনুরাগীদের একাংশ তাকে শান্ত থাকার সহ নিজেকে ভালো রাখার পরামর্শও দিয়েছেন।
একটি দৃশ্য ঘিরেই তুমুল বিতর্ক, নেটপাড়ায় উঠছে নানা প্রশ্ন
মহসিনের দ্বিতীয় বিয়ের পরেই উর্মিলার ইঙ্গিতপূর্ণ পোস্ট, বাড়ল জল্পনা
টমের ক্রাশ নিয়ে মল্লিকার দাবিতে চমক, ভাইরাল ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় জল্পনা
নাসিরুদ্দিনের মন্তব্যের পালটা জবাবে পীযূষ মিশ্রের পাশে দাঁড়িয়ে তীব্র আক্রমণ কঙ্গনার
পুলিশের বন্দুকের মুখে হাঁটু গেড়ে বসতে হয় সহ সুনীল শেট্টিকে হাতকড়াও পরানো হয়েছিল
সমাজে কন্যাসন্তান নিয়ে থাকা মানসিকতার সমালোচনা করলেন কঙ্গনা রানাওয়াত
রিয়ার অভিযোগ, ডিনারে যাওয়ার সময় অর্ণবই নাকি জানিয়েছিলেন যে সেদিনের খাবারের বিল তার তরফ থেকে ‘ট্রিট
ছবির গল্প মুম্বইয়ের সেই সময়কে ঘিরে, যখন দাউদ ইব্রাহিমের নেতৃত্বে আন্ডারওয়ার্ল্ডে একের পর এক বড় পরিবর্তন হচ্ছিল
আমিরের ব্যক্তিগত জীবন সহ বিয়ে নিয়ে ফের শুরু হয়েছে কটাক্ষ
অভিনেত্রীদের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা
অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা
বলিউডে ফের একসঙ্গে নজর কাড়ছেন সানি দেওল এবং প্রীতি জিন্টা
এক সুন্দর সন্ধ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী ও অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী
সংসদে কঙ্গনা রানাওয়াতের সাজে নজর কেড়েছে তার দামি জিনিসপত্র
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজমাধ্যমে সময়ের এই সাহায্যের কথা জানিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের