নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের প্রাক্তন স্বামী মহসিন আখতার মীর ফের চর্চায়। দ্বিতীয় বিয়ের রিসেপশনের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। নতুন স্ত্রী নিধা ভাটের সঙ্গে ছবি দিয়ে মহসিন লিখেছেন, স্ত্রী তার কাছে শুধ জীবনসঙ্গী নন, বরং ঘর ও শান্তির ঠিকানা।

মহসিনের এই পোস্টের পরেই সমাজমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেন উর্মিলা। সেখানে তিনি লেখেন, ভালোবাসা, বিশ্বস্ততা সহ সময়ের মতো দামি জিনিস তিনি পছন্দ করেন। যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি অভিনেত্রী। তবুও মহসিনের পোস্টের পর তার এই বার্তা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

এর আগে চলতি বছরের জুনেই দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে জানান মহসিন। নিধা ভাটের সঙ্গে ছবি পোস্ট করে তিনি নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার কথা জানান। নিজের জীবনের এই নতুন অধ্যায়ের জন্য স্ত্রীকে ধন্যবাদও জানান তিনি। মহসিনের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই উর্মিলার সঙ্গে তার পুরনো সম্পর্কও ফের আলোচনায় আসে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছিলেন উর্মিলা ও মহসিন। ২০১৪ সালে এক বিয়ের অনুষ্ঠানে তাদের প্রথম পরিচয় হয়েছিল বলে জানা যায়। প্রায় আট বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর উর্মিলা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলেও রিপোর্ট প্রকাশিত হয়। এখন মহসিনের দ্বিতীয় বিয়ে এবং উর্মিলার সাম্প্রতিক পোস্ট ঘিরে ফের তাদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে।
টমের ক্রাশ নিয়ে মল্লিকার দাবিতে চমক, ভাইরাল ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় জল্পনা
নাসিরুদ্দিনের মন্তব্যের পালটা জবাবে পীযূষ মিশ্রের পাশে দাঁড়িয়ে তীব্র আক্রমণ কঙ্গনার
পুলিশের বন্দুকের মুখে হাঁটু গেড়ে বসতে হয় সহ সুনীল শেট্টিকে হাতকড়াও পরানো হয়েছিল
সমাজে কন্যাসন্তান নিয়ে থাকা মানসিকতার সমালোচনা করলেন কঙ্গনা রানাওয়াত
রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে
রিয়ার অভিযোগ, ডিনারে যাওয়ার সময় অর্ণবই নাকি জানিয়েছিলেন যে সেদিনের খাবারের বিল তার তরফ থেকে ‘ট্রিট
ছবির গল্প মুম্বইয়ের সেই সময়কে ঘিরে, যখন দাউদ ইব্রাহিমের নেতৃত্বে আন্ডারওয়ার্ল্ডে একের পর এক বড় পরিবর্তন হচ্ছিল
আমিরের ব্যক্তিগত জীবন সহ বিয়ে নিয়ে ফের শুরু হয়েছে কটাক্ষ
অভিনেত্রীদের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা
অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা
বলিউডে ফের একসঙ্গে নজর কাড়ছেন সানি দেওল এবং প্রীতি জিন্টা
এক সুন্দর সন্ধ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী ও অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী
সংসদে কঙ্গনা রানাওয়াতের সাজে নজর কেড়েছে তার দামি জিনিসপত্র
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজমাধ্যমে সময়ের এই সাহায্যের কথা জানিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন
সম্প্রতি নিজের একটি সাক্ষাৎকারের ক্লিপ শেয়ার করে কটাক্ষকারীদের উদ্দেশে দীর্ঘ পোস্ট করেন শ্রীময়ী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের