নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি নাচের ভিডিয়োকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভিডিয়োয় রূপান্তরকামী নৃত্যশিল্পী আনন্দী সাহাকে কালী সাজে নাচ করতে দেখা যায়। তার তাণ্ডব নাচের বেশ কিছু দৃশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। তবে নাচের একটি বিশেষ দৃশ্য নিয়েই আপত্তি জানিয়েছেন অনেকে।

অভিযোগ, নাচের সময় চুল সরিয়ে আনন্দীর শরীরের পিছনের অংশ দেখানোর দৃশ্যটি প্রকাশ্যে দেখানো কতটা ঠিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই দৃশ্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। কয়েকজনের মতে, দেবী কালীর মতো ধর্মীয় চরিত্রকে মঞ্চে তুলে ধরার সময় পোশাক ও নাচের ভঙ্গির দিকে আরও নজর দেওয়া উচিত।
তবে অনেকেই আবার আনন্দীর পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, নাচকে শিল্পের দৃষ্টিতে দেখা উচিত। শুধু একটি দৃশ্য দেখে পুরো পারফরম্যান্সকে বিচার করা ঠিক নয়। কেউ কেউ মনে করছেন, কালীর বিভিন্ন রূপ ও উপস্থাপনার সঙ্গে এই নাচকেও দেখা যেতে পারে।

সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্য অনুযায়ী, আনন্দী সাহা তারাপীঠের বাসিন্দা। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ রয়েছে। বর্তমানে নাচের পাশাপাশি রূপসজ্জার কাজও করেন বলে জানা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োটি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বলে দাবি করা হচ্ছে। তার নাচের প্রশংসা যেমন হয়েছে, তেমনই কালী সাজে ওই বিশেষ দৃশ্য নিয়েও বিতর্ক বাড়ছে।
মহসিনের দ্বিতীয় বিয়ের পরেই উর্মিলার ইঙ্গিতপূর্ণ পোস্ট, বাড়ল জল্পনা
টমের ক্রাশ নিয়ে মল্লিকার দাবিতে চমক, ভাইরাল ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় জল্পনা
নাসিরুদ্দিনের মন্তব্যের পালটা জবাবে পীযূষ মিশ্রের পাশে দাঁড়িয়ে তীব্র আক্রমণ কঙ্গনার
পুলিশের বন্দুকের মুখে হাঁটু গেড়ে বসতে হয় সহ সুনীল শেট্টিকে হাতকড়াও পরানো হয়েছিল
সমাজে কন্যাসন্তান নিয়ে থাকা মানসিকতার সমালোচনা করলেন কঙ্গনা রানাওয়াত
রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে
রিয়ার অভিযোগ, ডিনারে যাওয়ার সময় অর্ণবই নাকি জানিয়েছিলেন যে সেদিনের খাবারের বিল তার তরফ থেকে ‘ট্রিট
ছবির গল্প মুম্বইয়ের সেই সময়কে ঘিরে, যখন দাউদ ইব্রাহিমের নেতৃত্বে আন্ডারওয়ার্ল্ডে একের পর এক বড় পরিবর্তন হচ্ছিল
আমিরের ব্যক্তিগত জীবন সহ বিয়ে নিয়ে ফের শুরু হয়েছে কটাক্ষ
অভিনেত্রীদের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা
অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা
বলিউডে ফের একসঙ্গে নজর কাড়ছেন সানি দেওল এবং প্রীতি জিন্টা
এক সুন্দর সন্ধ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী ও অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী
সংসদে কঙ্গনা রানাওয়াতের সাজে নজর কেড়েছে তার দামি জিনিসপত্র
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজমাধ্যমে সময়ের এই সাহায্যের কথা জানিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের