নিজস্ব প্রতিনিধি , আলাভেস - চলতি মরশুমে গত কয়েকটি ম্যাচে বার্সেলোনার থেকে বেশ পিছিয়ে পরেছে রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে আলাভেসকে ২-১ গোলে হারিয়েও শীর্ষে পৌঁছাতে পারল না লস ব্ল্যাঙ্কসরা। এই ম্যাচে জয়ের পর ১৭ ম্যাচে ১২ টি জয়ের সঙ্গে ৩৯ পয়েন্টের সঙ্গে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে জাবি আলোনসোর দল।
ঘরের বাইরে শুরুটা ভাল হয়নি রিয়াল মাদ্রিদের। আক্রমণে উঠলেও সেইভাবে নিজেদের গুছিয়ে উঠতে পারছিল না তারা।প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উঠে ডান পায়ে জালে বল জড়িয়ে দেন কিলিয়ান এমবাপে। এরপর প্রথমার্ধে আর কোনো গোল পায়নি রিয়াল মাদ্রিদ। বেলিংহামের একটি গোল অফসাইডের জেরে বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটের মাথায় অসম্ভব সুন্দরভাবে একটি এরিয়াল বল কন্ট্রোল করে ম্যাচে সমতা ফেরান ভিসেন্টে। এরপর ৭৬ মিনিটের মাথায় ভিনিসিয়স জুনিয়রের মাপা মাইনাসে জয়সূচক গোলটি করেন রদ্রিগো। বল পজিশনে পিছিয়ে থেকেও জয়ী হয় রিয়াল মাদ্রিদ। বর্তমানে বার্সেলোনার পয়েন্ট ৪৩। সম সংখ্যক ম্যাচ খেলেও ৪ পয়েন্টে পিছিয়ে রয়েছেন ভালভার্ডেরা। বার্সেলোনা জিতেছে ১৪ টি ম্যাচ।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের