নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়লাকাণ্ডে ফের নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় দু-আড়াই বছর পর দিল্লির একটি পুরনো মামলায় নতুন করে সক্রিয় হল ইডি। বৃহস্পতিবার সকালে শহরের অভিজাত লাউডন স্ট্রিট ও সল্টলেক সেক্টর ফাইভে একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই তল্লাশি অভিযানকে ঘিরে আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার সকালে শেক্সপিয়র সরণী সংলগ্ন লাউডন স্ট্রিটের একটি বহুতল আবাসনে নির্বাচন কৌশল রচনাকারী সংস্থা আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা। আবাসনের মূল ফটক বন্ধ ছিল। ভিতরে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও কলকাতা পুলিশের আধিকারিকদের কড়া নিরাপত্তা। ওই বহুতলের থার্ড ফ্লোরে প্রতীক জৈনের বাস। সেখানে তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারী আধিকারিকরা।
পাশাপাশি, সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত আই-প্যাকের অফিসেও একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। হঠাৎ এই তল্লাশির কারণ নিয়ে জল্পনা তুঙ্গে। তবে ইডি সূত্রে জানা যায়, দিল্লির একটি পুরনো কয়লাকাণ্ড সংক্রান্ত মামলার অংশ হিসেবেই এই তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা।
উল্লেখ্য, কয়েক বছর আগে এই মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পাশাপাশি, তার ঘনিষ্ঠ শাগরেদদেরও দিল্লির ইডি দফতরে ডেকে টাকার লেনদেন সংক্রান্ত নানা তথ্য খতিয়ে দেখা হয়। সেই তদন্তের সূত্র ধরেই এবার নতুন করে সক্রিয় হয়েছে ইডি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা