নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়লা পাচার মামলার তদন্তে আরও একবার সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল-কে ফের তলব করা হয়েছে। আগামী সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এই নিয়ে তৃতীয়বার তাকে তলব করা হয়েছে।
কয়লা পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মনোরঞ্জন মণ্ডলকে তলব করা হয়েছে। এর আগে ২ বার সমন পাঠানো হলেও তিনি হাজির হননি। শুধু তাই নয়, কেন হাজির হতে পারছেন না, সেই বিষয়ে কোনও লিখিত ব্যাখ্যাও দেননি বলে দাবি তদন্তকারী সংস্থার। মনোরঞ্জন মণ্ডল পূর্বে বারাবনি থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। সেই সময়েই কয়লা পাচার চক্রের সঙ্গে প্রশাসনিক স্তরের সম্ভাব্য যোগসূত্র নিয়ে সন্দেহ তৈরি হয়।
ইডির তরফে আরও জানানো হয়েছে, এবারও যদি তিনি হাজিরা না দেন, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়ে তাকে জোরপূর্বক হাজির করানোর আবেদন জানাতে পারে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারীরা মনে করছেন, এই মামলায় প্রশাসনিক স্তরের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন