নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুধু কালীঘাটের হামলাই নয়, রাজ্যজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর এবং ‘ডিম-থেরাপির' ঘটনাও তুলে ধরে তিনি কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন তিনি।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে সৌগত রায় প্রথমেই মাওবাদী দমন অভিযানে কেন্দ্রের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। এরপরই তিনি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন। তার অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।
পাশাপশি, একের পর এক বিধায়কদের ওপর ডিম হামলার ঘটনাও রাজ্যের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করে তুলেছে বলে দাবি করেন তিনি। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর ডিম নিক্ষেপের ঘটনা। এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে সৌগত রায় দাবি করেছেন, একজন জনপ্রতিনিধির উপর এমন হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনি সংকেত।
চিঠিতে তিনি আরও লেখেন, পশ্চিমবঙ্গে বিজেপি এখন ক্ষমতায় রয়েছে। তাই রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার সাংবিধানিক দায়িত্বও বর্তমান সরকারের। সেই দায়িত্ব পালন করে রাজনৈতিক হিংসা, হামলা ও অশান্তি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সৌগত রায়ের এই চিঠি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের