নিজস্ব প্রতিনিধি, কলকাতা - শিয়ালদহ স্টেশনে এক পুরুষ ও মহিলার কাছে পাওনা টাকা চেয়ে হুলুস্থুল কান্ড। চারিদিকে লোকে লোকারণ্য। যিনি টাকা চেয়ে চিৎকার চেঁচামেচি করছেন তিনি আর অন্য কেউ নন , টলিপাড়ার অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অবাক সকলে। এতই কি শোচনীয় অবস্থা অভিনেত্রীর যে রাস্তায় নেমে টাকা চাইছেন তিনি। প্রশ্ন তুলে সকলেই আলোচনার বাজার বসায় নেটপাড়ায়। এবার নিজেই ঘটনার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
আসলে মানুষের কাছে ছবি পৌঁছে দেওয়ার জন্য অনেকেই বিভিন্ন কৌশল আঁকড়ে ধরেন। তেমনই করেছিলেন কাঞ্চনা। সবটাই আসলে তার আসন্ন ছবি 'কপাল'-এর প্রচার কৌশল। জনসমক্ষে গরীবদের এমন হেনস্থা করায় সকলেই ভীষণ ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার তাদের ভুল ভেঙে দিলেন তিনি। আসলে ভিডিওর বাকি অংশ বাদ দিয়ে পোস্ট করায় শুধুই খারাপটা চোখে পড়ে সকলের। তাই যা দেখা হয়েছে তাই সত্যি বলে মনে করেছেন দর্শকরা। তবে এই ঘটনা থেকেও শিক্ষা নেওয়া উচিত , যা চোখে দেখা যায় সর্বদা সত্যি হয় না।
অভিনেত্রী বলেছেন, "ক্ষমা চাইছি। কাউকে আঘাত করতে চাইনি আমি। তবে যারা আমায় ভালবাসায় ভরিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু কোনও মানুষকে ছোট করার জন্য এই পরিকল্পনা করিনি আমরা। আমি অনুরোধ করব আপনার যান গিয়ে ছবিটা দেখুন। আপনাদের নিকট প্রেক্ষাগৃহে ছবিটি আসতে চলেছে। ট্রেলার রিলিস হয়ে গেছে। যদি আপনাদের মন ছুঁয়ে যায় আপনারা দয়া করে পাশে থাকুন।"
এমনকি ওই ভিডিওতে যে ছেলেটিকে হেনস্থা করতে দেখা যায়, তিনিও 'কপাল' ছবির অভিনেতা রাজা সরকার। সঙ্গে যেই মহিলাকে দেখা যায় তিনি সুকন্যা দত্ত ও কপাল ছবির অভিনেত্রী। ক্ষমা চাওয়ার ভিডিওতে রাজা সরকার বলেছেন , "আমাদের আসন্ন ছবির প্রচারের জন্য আমরা এমন করেছি। এই ছবিতে বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। জীবনের কঠোর সত্য দেখানোর চেষ্টা করা হয়েছে। তাই আমাদের এই প্রচার কৌশল।" অভিনেত্রী সুকন্যা দত্ত বলেছেন , "নমস্কার আমি এই ছবিতে ময়না মাঝির চরিত্রে অভিনয় করছি। জীবনের প্রকৃত সত্য তুলে ধরাই এই ছবির লক্ষ্য।"
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের