নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - বর্তমান যুগে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে ক্রীড়া জগতে সাফল্য পাচ্ছে মেয়েরাও। বিশেষত গ্রামের দিকে নিজেদের অনেক বেশি মেলে ধরছেন তারা। বর্তমান ক্রীড়া ইতিহাসে ভারতীয় মেয়েদের নাম করতে হলেই উঠে আসে মিরাবাঈ চানু , সাইনা নেহওয়ালদের নাম। জীবনের প্রতিটি ধাপে ধাপে সফলতা পেয়েছেন তারা। এবার তেমনই একটি সাফল্যের সিড়ি অতিক্রম করলেন সপ্তম শ্রেণীর ছাত্রী অভিজ্ঞা সাউ। ক্ষেত্রীয় স্তরে দৌড়ে সোনার পদক জিতলেন তিনি।
এই সফলতার পাশাপাশি জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় সুযোগ পেয়ে নজির গড়লেন অভিজ্ঞা। আগামী ৩০-৩১ শে অক্টোবর বেঙ্গালুরুতে জাতীয় স্তরে নামছেন তিনি। জাতীয় স্তরে পূর্ব মেদিনীপুরের এগরা সরস্বতী শিশু মন্দির স্কুলের ছাত্রী অভিজ্ঞা। ছোট থেকেই কঠোর পরিশ্রম শুরু করেছেন। প্রত্যেকদিন সকালে ৪ টে থেকে ৭টা অবধি অনুশীলন করেন। এই তিন ঘণ্টার অনুশীলন তাকে অনেক বেশি যোগ্য করে তুলেছে। ইয়ুথ বেঙ্গল অ্যাকাডেমির কোচ রনজিৎ ঘড়াইয়ের অধীনেই অনুশীলন করেন তিনি। তার এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার স্কুল সহ গোটা এলাকাবাসী।

অভিজ্ঞা বলেছেন, " এই সাফল্যের পিছনে আমার বাবা মা, স্কুলের প্রধান শিক্ষক , আমার কোচ সকলের অবদান রয়েছে। প্রত্যেক দিন নিয়মিত আমি অনুশীলন করি। অবশেষে সাফল্যে পেয়ে ভীষণই ভাল লাগছে। এবার জাতীয় স্তরে ভাল করতে চাই।"
অভিজ্ঞার মা অনিন্দিতা সাউ বলেছেন, "এত বড় সাফল্যে আমরা ভীষণ গর্বিত। প্রথমবার এমন একটা সুযোগ পেয়েছে, ভীষণ ভীষণ খুশি। রোজ সকালে টানা তিন ঘণ্টা অনুশীলন করে। কোচ রনজিৎ ঘড়াই অনেক ভাল প্রশিক্ষণ দিয়েছেন আমার মেয়েকে। আমার আশা ও ভবিষ্যতে অনেক দূর এগোবে।"

পড়াশোনার পাশাপাশি নাচ , গানেও সমান পারদর্শী অভিজ্ঞা। তার স্কুলের প্রধান শিক্ষক প্রণবেশ করমহাপাত্র অভিজ্ঞাকে নিজে হাতে মিষ্টিমুখ করান। তিনি বলেছেন, "অভিজ্ঞার এই সাফল্যে ভীষণই ভাল লাগছে। আরও ভাল লাগছে এটা ভেবে যে জাতীয় স্তরে খেলার সুযোগও পেয়েছে। সেখানে ভাল ফল করলে দেশের হয়েও খেলার সুযোগ আছে। ওর উজ্বল ভবিষ্যৎ কামনা করি।"

ইয়ুথ বেঙ্গল অ্যাকাডেমির কোচ রনজিৎ ঘড়াই বলেছেন, "ও ভীষণই মনোযোগী। এর আগে ইস্টবেঙ্গল মিট, মোহনবাগান মিট , সিটি ক্লাব মিটে সাফল্যে পেয়েছে। এবার জাতীয় স্তরে নামতে চলেছে। বিরাট খুশির ব্যাপার। অবশ্যই ওর সাফল্য কামনা করি। আমি সবসময় ওর পাশে আছি। তবে আমি চাই এই সাফল্য যেন মাঝপথে থেমে না থাকে। দেশের হয়েও ওকে খেলতে দেখতে চাই।"
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের